Friday 21st of August 2026
|
|
|
Headlines : * Pioneering cancer treatment saves python named Jodie Foster: UK zoo   * নাইজেরিয়ায় নৌকাডুবে শিশুসহ নিহত ৫০   * মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা   * চোখের পলকে ধসে পড়ল সোনার খনি, নিহত শতাধিক   * রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান   * বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে: তথ্যমন্ত্রী   * চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা   * ধানমন্ডি ৩২-এ হামলা: ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন   * ইরানের সঙ্গে আমিরাতের সব ধরনের বাণিজ্য স্থগিত   * ৩ জেলার ডিসি প্রত্যাহার  

   বাংলা সংবাদ
রাজশাহীতে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
  Date : 20-08-2026

রাজশাহীর পুঠিয়ায় ঝলমলিয়া হাটে চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রির অপরাধে আরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্ষতিকর জেলি মিশ্রিত আট কেজি চিংড়ি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঝলমলিয়া হাটে এ অভিযান পরিচালনা করেন, পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।

দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।


অভিযান সূত্রে জানা যায়, অসৎ উপায়ে চিংড়ি মাছের ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছে জেলি পুশ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঝলমলিয়া হাটে অভিযান চালিয়ে বিষয়টি হাতেনাতে শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। পরে অভিযুক্ত ব্যবসায়ীকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, ‘ভেজাল ও অনিরাপদ খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। সর্বসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভেজাল ও অনিরাপদ খাদ্য সম্পর্কে সাধারণ ভোক্তাদেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 35        
  
  সর্বশেষ
Japan July core inflation accelerates to 1.8%
Pioneering cancer treatment saves python named Jodie Foster: UK zoo
ক্যালিফোর্নিয়ায় কোটি ডলারের প্রচারণা ঠেকিয়ে কংগ্রেসে মুসলিম নারী
নাইজেরিয়ায় নৌকাডুবে শিশুসহ নিহত ৫০

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com