Sunday 13th of September 2026
|
|
|
Headlines : * PM calls for collective efforts to build desired state   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর   * শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার   * আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী   * ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী   * আদাবর হাক্কারপাড় খাল থেকে বস্তাবন্দি নারীর খণ্ডিত মাথা ও হাত উদ্ধার   * গুজরাটের ইলিশ আসছে বাংলাদেশে   * ফের বাড়ল সবজির দাম   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * From potato chips to silicon chips: lobbies cover all in Brussels  

   বাংলা সংবাদ
রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা
  Date : 12-09-2026

জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ বলেন, ‘রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। তার বাবা নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট। র-এর দালাল।’

বিএনপি নেতা বলেন, ‘সরকারের ছয় মাস যেতে না যেতেই গ্যাস-বিদ্যুতের অজুহাতে অসংসদীয় ভাষায় সংসদে বক্তৃতা করে মূলত ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন। আমরা তার এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে তিনি বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না।’

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া।’

রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদেই শনিবার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নেত্রী ছিলেন। আওয়ামী লীগের আমলে বিএনপির হয়ে বিভিন্ন টকশো মাতাতেন তিনি। একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্যও ছিলেন। তখন বিএনপির পক্ষ নিয়ে সংসদে আওয়ামী লীগকে তুলোধুনো করতেন।

বিএনপির সঙ্গে রুমিন ফারহানার দূরত্ব সৃষ্টি হয় গত জাতীয় সংসদ নির্বাচনে। শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে আসনটি ছেড়ে দেওয়ায় রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন বঞ্চিত হন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন এবং বিজয়ী হন। তখন থেকেই তিনি দিনে দিনে বিএনপিবিরোধী হয়ে ওঠেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 27        
  
  সর্বশেষ
PM calls for collective efforts to build desired state
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর
হুথিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com