Sunday 27th of September 2026
|
|
|
Headlines : * Neglect, indiscipline, aiding fascist forces to invite action: Home Minister   * চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা   * ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২   * জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ   * PM, Saudi FM discuss expanding Saudi investment in Bangladesh   * বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী   * চুয়াডাঙ্গায় অবৈধ মজুদের ৪০৩ বস্তা সার জব্দ   * আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   * সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের   * PM pledges to establish prosperous, democratic Bangladesh  

   বাংলা সংবাদ
চড়া সবজির বাজার
  Date : 25-09-2026

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তালিকায় রয়েছে শিম, যার প্রতি কেজি ২০০ টাকা। এছাড়া প্রতি কেজি বেগুন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামি সবজি হিসেবে কাঁচা পেঁপের প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, ফুল কপি (ছোট) প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া করলা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, শিম প্রতি কেজি ২০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান। তিনি বলেন, আজকে বাজারে সবজির দাম কিছুটা বাড়তি দেখা যাচ্ছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা বলছে পরিবহন খরচ বেড়েছে, পাশাপাশি বৃষ্টির কারণে বাজারের সবজির সরবরাহ কম। বেশিরভাগ সবজি বাজারে প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু বাজারে সবচেয়ে দামি সবজি হিসেবে দেখলাম শিম প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু পেঁপের দাম সবচেয়ে কম, এটা প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজারে আজ সবজির দাম বাড়তি যাচ্ছে।

সবজির দাম বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা রহিদুল ইসলাম বলেন, ২-৩ রকমের সবজির দাম কিছুটা বাড়তি তবে বাকি সব সবজি মোটামুটি ৮০ টাকার ঘরে রয়েছে। মূলত কয়েকদিন বৃষ্টি হচ্ছে সে কারণে ফসলের ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে বাজারে সরবরাহ কিছুটা কম। আজকের বাজারে বেশি দামি সবজি বলতে রয়েছে শিম, প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন মানবেধে ১৪০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। বাকি সব ধরনের সবজি মোটামুটি ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, সবজির দাম বাড়ার আরো একটি কারণ রয়েছে, সম্প্রতি সময়ে জ্বালানির তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সবজি পরিবহন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। তবে সামনে সবজির মূল মৌসুম আসতে যাচ্ছে, সেই সময় সব ধরনের সবজির দাম কমে আসবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 53        
  
  সর্বশেষ
Analysis of the Prime Ministers Speech at the UN
Neglect, indiscipline, aiding fascist forces to invite action: Home Minister
ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা
চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com