Tuesday 29th of September 2026
|
|
|
Headlines : * Myanmar rescuers fear 10 dead in cut-off flood zone   * জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ   * ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ   * ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম   * রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান   * মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ   * দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী   * লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩   * চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার   * স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়  

   বাংলা সংবাদ
ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত অন্তত ৫৬
  Date : 27-09-2026

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে রাজ্যে আরও সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটিরও বেশি মানুষ অধ্যুষিত উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। সাধারণত প্রতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে সেখানে নিয়মিত কালবৈশাখী ও অতিবৃষ্টি দেখা দেয়।

বিবৃতিতে রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় বলেছে, ‌‌‘‘উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রেকর্ড অতিভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৬ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।’’

‘‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় পুরো অঞ্চলজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

গত কয়েক বছর তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে ভারতের আবহাওয়া অফিস। পরিবেশ বিশেষজ্ঞরা একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববারের মধ্যে রাজ্যে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ বছরের এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

সূত্র: এএফপি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 77        
  
  সর্বশেষ
Awareness and a Healthy Lifestyle Are Essential for Preventing Heart Disease
US-bound Delta jet makes emergency landing in Portugal
Nor`easter lashes US east with punishing rain and wind
Myanmar rescuers fear 10 dead in cut-off flood zone

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com