Wednesday 7th of October 2026
|
|
|
Headlines : * কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক   * তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার সিরিয়াস : প্রধানমন্ত্রীর উপদেষ্টা   * ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী   * বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী   * COP31 eyes modest steps as climate disasters multiply   * মক্কা চুক্তির আওতায় সৌদিতে তুরস্ক ও পাকিস্তানের সেনা মোতায়েন   * প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির   * নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত   * শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী   * Govt committed to safe, sustainable housing for all: PM  

   বাংলা সংবাদ
রাতে হঠাৎ পরিদর্শনে প্রশাসক, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ
  Date : 06-10-2026

হকার উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ কর্মসূচি ও ড্রেন ব্যবস্থার অবস্থা দেখতে গভীর রাতে মিরপুর-১০ এলাকা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে নিজেই গাড়ি চালিয়ে মিরপুর-১০ এলাকায় যান তিনি। পরে বিভিন্ন এলাকা ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদের পর হকারদের নেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ দেখতে পান প্রশাসক। এসব অবৈধ বিদ্যুৎ লাইন দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্টদের এসব সংযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন প্রশাসক।

হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে বৃক্ষরোপণ কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। উচ্ছেদ করা জায়গাগুলো যাতে আবার দখল না হয় এবং সেগুলো যথাযথভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন প্রশাসক। পাশাপাশি ড্রেন ব্যবস্থার সংস্কার, ডাস্টবিন স্থাপন এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নেওয়া বিভিন্ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও এর আশপাশের দেয়ালে থাকা অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সিটি কর্পোরেশনের উদ্যোগে গ্রাফিতি অঙ্কনের বিষয়েও বিভিন্ন দিক পর্যালোচনা করেন প্রশাসক। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে মিরপুর-১০ এলাকার সড়ক, ফুটপাত, ড্রেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও নাগরিক সুবিধার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রশাসক।

হকার উচ্ছেদের পর উদ্ধার হওয়া জায়গাগুলো যাতে পুনরায় দখল না হয় এবং সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের দুর্ভোগ তৈরি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

মিরপুর-১০ এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর এলাকা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, ড্রেন ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 52        
  
  সর্বশেষ
Teenage Humanitarian Muhammad Tazimul Islam Earns Global Spotlight with Children’s Peace Prize Nomination
Not to receive, but to give: DC Zahid brings flowers
Today is World Cotton Day
Closing Ceremony Held for Tony’s 783-Kilometre Walk from Satkhira to Teknaf

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com