Saturday 7th of November 2026
|
|
|
Headlines : * Let no one again turn Bangladesh into a subservient state: PM   * গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী   * জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত   * 15 Students of Madrasatul Manar Receive Hifz Awards, Award Ceremony and Annual Prize Distribution Held for Students Completing Hifz in Aftabnagar   * গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী   * রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন, বাকরুদ্ধ বাবা-মা   * Trump blames Democrats winning midterms for US stocks fall   * বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম   * ইরানকে ৯০টি আধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া   * গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ চারজন নিহত  

   বাংলা সংবাদ
রমজানের অজুহাতে আগেভাগেই বাড়ছে ছোলার দাম
  Date : 06-11-2026

রমজান আসতে এখনো বেশ কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে ছোলার বাজারে দাম বাড়ানোর পাঁয়তারা শুরু হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে প্রায় ১০ থেকে ১৫ টাকা। ছোলার পাশাপাশি বেড়েছে ছোলার ডালের দামও। আগেভাগে দাম বাড়ায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ৬, ৬০ ফিট এলাকার বাজারগুলোতে নিত্যপণ্যের দামের খোঁজ নিয়ে ছোলার বাজারে এমন পরিস্থিতি দেখা গেছে।

ঢাকার বাজারে বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। গত সপ্তাহেও প্রতি কেজি ছোলার দাম ১০০ টাকার মধ্যে ছিল। একইভাবে ছোলার ডালের দাম বেড়ে হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা।

কৃষি বিপণন অধিদফতরের ৬ নভেম্বরের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীতে ছোলার গড় খুচরা দাম ১০৪ টাকা ৫০ পয়সা। সর্বনিম্ন দাম ১০২ টাকা এবং সর্বোচ্চ ১০৭ টাকা।

মিরপুর ৬০ ফিট এলাকার মুদি দোকানদার মো. আল আমিন বলেন, পাইকারি আড়তদাররাই এখন ছোলার দাম বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে যে ছোলা ৯২ থেকে ৯৫ টাকা কেজি দরে কেনা হয়েছে, সেটি এখন পাইকারিতে ১০২ থেকে ১০৫ টাকা পড়ছে। রমজান আসার আগেই পাইকারি বাজারে দাম বাড়ানো শুরু হয়েছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মাইনুল ইসলাম বলেন, রমজান আসতে এখনো বেশ কয়েক মাস বাকি। এর মধ্যেই ছোলার দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক। প্রতি বছর রমজানকে সামনে রেখে আগেভাগেই নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। এতে সাধারণ ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 57        
  
  সর্বশেষ
Rallies across Dhaka mark Solidarity Day, Nayapaltan swamped by people
Let no one again turn Bangladesh into a subservient state: PM
ভারী বৃষ্টিতে গাজায় ৭০ হাজার তাঁবু প্লাবিত
গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com