Tuesday 17th of November 2026
|
|
|
Headlines : * বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা   * গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি   * হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি   * মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী   * Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors   * Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh   * বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান   * আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী   * Janatar Dak Party Officially Launched with a Vision to Establish Good Governance and Justice   * Turkey, Qatar sign defence agreement  

   বাংলা সংবাদ
খাদ্যের সন্ধানে বেরিয়ে সড়কে প্রাণ গেল কালোমুখো হনুমানের
  Date : 15-11-2026

যশোরের কেশবপুরে খাদ্যের সন্ধানে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় বিরল প্রজাতির একটি কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সাহাপাড়ার অনন্ত স্মৃতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যের সন্ধানে কয়েকটি কালোমুখো হনুমান ওই সড়কে ঘোরাঘুরি করছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় একটি বড় হনুমান গুরুতর আহত হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মী আতিয়ার রহমান গিয়ে হনুমানটি উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হনুমানটিকে মৃত ঘোষণা করেন।

কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, হনুমানটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া হনুমানটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কেশবপুরে কালোমুখো হনুমান লোকালয়ে খাবারের সন্ধানে প্রায়ই চলাচল করে। সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল এসব বন্যপ্রাণীর জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 62        
  
  সর্বশেষ
নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন
হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই
1st International Conference ‘SIBCON 2026’ Held in Dhaka

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com