Thursday 11th of June 2026
|
|
|
Headlines : * PM unveils commemorative stamp marking FIFA World Cup   * `Central theme of this year`s budget is inclusion of every citizen`   * Proposed budget approved in Cabinet meeting   * US launches strikes on Iran after Apache helicopter shot down   * Iran says Gulf nations have `responsibility` to halt US, Israeli strikes   * Govt to procure 10,000 MT lentils to stabilize market prices   * Cricketer Nasir, wife acquitted from adultery case   * PM praises contributions of BD peacekeepers   * PM chairs ECNEC meeting at Secretariat   * Banned AL leaders can contest local polls if conditions met: Zahed  

   বাংলা সংবাদ
রাজশাহীতে পানের বরজে গাঁজা চাষ
  Date : 11-06-2026

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছসহ সাহাবুর মোল্লা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পুঠিয়ার কাজুপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. মমিন মোল্লার ছেলে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার সাহাবুর মোল্লা নিজের পানের বরজের ভেতর দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছের চাষাবাদ করে আসছিলেন। র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছ জব্দ করে এবং তাকে গ্রেপ্তার করে। গাছগুলোর আনুমানিক ওজন ৪ কেজি ৫শ’ গ্রাম এবং গাছগুলোর উচ্চতা প্রায় ১২ ফুট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর স্বীকার করেছেন তিনি অর্থনৈতিক লাভের আশায় বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে গোপনে তার জমিতে গাঁজা চাষ করে আসছিলেন। নিয়মিত মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গেও তিনি জড়িত। এই ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।



  
  সর্বশেষ
বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন ইয়ামাল
রাজশাহীতে পানের বরজে গাঁজা চাষ
Cost-of-living crisis weighs on rights: EU agency
45 illegal establishments from railway land evicted in Gaibandha

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com