Monday 6th of July 2026
|
|
|
Headlines : * PM asks PGR not to distance him from people on security ground   * নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর   * সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ   * কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ   * হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১   * PM orders quick completion of closed industries’ reopening process   * তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত   * July not belong to any single party, it`s for all: PM   * আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী   * One for the history books: what we know about the European heatwave  

   বাংলা সংবাদ
নিউইয়র্কে গোলাগুলিতে আহত অন্তত ৮
  Date : 05-07-2026

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির শেষভাগে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার নিউইয়র্ক নগরীর পুলিশ বিভাগের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের পশ্চিমের ৩১ নম্বর সড়কে গোলাগুলির ঘটনার বিষয়ে খবর পায় পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এবিসি নিউজ বলেছে, আহতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং চারজন শিশু রয়েছে। শিশুদের বয়স ১৪, ১২, ৭ ও ৬ বছর।

নিউইয়র্ক পুলিশ বলেছে, গুলিবিদ্ধদের সবাইকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এছাড়া গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে গোলাগুলির এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিউইয়র্কের ব্যস্ত ওই এলাকায় গোলাগুলির ঘটনার বিষয়ে মন্তব্য জানতে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে সেখান পুলিশ কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সূত্র: রয়টার্স।



  
  সর্বশেষ
Manchester–Sylhet Direct Flight Resumes, Civil Aviation Minister Greets Arriving Passengers
PM asks PGR not to distance him from people on security ground
President reaffirms commitment to modernising armed forces
Heatwave may ease as country braces for 5 days` of rain

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com