Tuesday 14th of July 2026
|
|
|
Headlines : * কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু   * বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনা   * ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি   * সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী   * PM holds meeting on waste-to-energy projects for Dhaka City   * ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা   * সাতক্ষীরার সীমান্তে বিজিবির গুলি, পালালো দুই ভারতীয়   * ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪   * সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম   * শেষ আষাঢ়ের বৃষ্টিতে ঢাকার সড়ক-অলিগলিতে জলাবদ্ধতা  

   বাংলা সংবাদ
বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা
  Date : 13-07-2026

বিরূপ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও দেশের অধিকাংশ এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে, প্রাকৃতিক দুর্যোগে কোনো এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উদ্বেগের বিষয়টি শিক্ষা বোর্ড আন্তরিকভাবে উপলব্ধি করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো কঠিন হওয়ায় শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ কেন্দ্র পরীক্ষা পরিচালনার উপযোগী রয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই অন্য সব বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে বিরূপ আবহাওয়ার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে কিছুটা ভোগান্তি সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন।

বোর্ডের ভাষ্য, ১২ লাখের বেশি পরীক্ষার্থীর প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে বারবার পরীক্ষা স্থগিত করলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বোর্ডের পরিস্থিতির জন্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও বাস্তবসম্মত নয়।

তবে, কোনো এলাকায় পরিস্থিতির অবনতি হলে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকদের সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়ে শিক্ষা বোর্ড বলছে, বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হতে হবে। পাশাপাশি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলেও জানানো হয়েছে।বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা



  
  সর্বশেষ
দেশকে বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার
বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা
কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
FIFA`s Stained Legacy: How Will It Erase the Shame of 2026?

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com