Tuesday 21st of July 2026
|
|
|
Headlines : * ADR can cut pending cases to around 2 million within next year: Asaduzzaman   * ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩   * বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক   * সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা   * মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী   * দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার   * প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ   * PM reaffirms commitment to workers` rights during talks with ILO chief   * বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে   * মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত  

   বাংলা সংবাদ
শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’
  Date : 21-07-2026

‘বরবাদ’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আবার নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের জুটি। বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে, নতুন এই সিনেমার নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’।

সিনেমাটিতে শাকিব খানের উপস্থিতি নিশ্চিত হলেও তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে- এমনটাই শোনা যাচ্ছে।

সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে এই নতুন প্রজেক্টের ইঙ্গিত দেন। ছবিতে নির্মাতা হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে তাকে দেখা যায়। ক্যাপশনে শাকিব লিখেছিলেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।

সূত্র মতে, ‘বরবাদ’-এর মতো নতুন এই সিনেমাটিও প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক সুমি এর আগে জানিয়েছিলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির বিস্তারিত ঘোষণা দেওয়া হবে এবং এরপরই শুরু হবে শুটিং।

এর আগে গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি ঢালিউডে ব্যাপক সাফল্য পায়। শাকিব খান ও ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত সেই ছবিটি বক্স অফিসে ৭৫ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল বলে নির্মাতারা দাবি করেন।



  
  সর্বশেষ
For Ukraine`s drones, names are part of the battle
US to offer lower aluminum tariff for firms planning key investments
India approves first dengue vaccine
South Korea promises free homegrown AI chatbot this year

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com