Friday 7th of August 2026
|
|
|
Headlines : * সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬   * জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিতের বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প   * Trump-class battleship fleet could cost $275 bn to build   * তিন বিভাগে বন্যার শঙ্কা   * ‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে’   * পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস   * জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   * বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম   * গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ  

   বাংলা সংবাদ
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
  Date : 06-08-2026

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধার আমিরুল, নূর আলম এবং বেলাল হোসেন। তারা সবাই দিনমজুর ও কৃষিশ্রমিক।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন।

বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক বলেন, বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 16        
  
  সর্বশেষ
সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত
নরসিংদীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
হাশরের ময়দানের ৫ প্রশ্ন
আইনি বিপাকে সালমান

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com