Thursday 13th of August 2026
|
|
|
Headlines : * হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন ক্যারোলিন লিভিট   * জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরি ডুবে নিহত ৪৪, নিখোঁজ বহু   * কোকোর জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক দলের দোয়া   * গ্রামের পর এবার ঢাকায় রাতভর লোডশেডিং   * কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০   * হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল   * এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫   * দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী   * কানাডায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি   * সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার  

   বাংলা সংবাদ
নতুন ইতিহাস গড়তে আসছেন মাধুরী দীক্ষিত
  Date : 13-08-2026

‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বলতেই দর্শকের চোখে ভেসে ওঠে অমিতাভ বচ্চনের মুখ। দীর্ঘদিন ধরে তার সঞ্চালনাতেই জনপ্রিয় এই কুইজ শো। এবার কেবিসিতে যোগ হচ্ছে নতুন চমক। প্রথমবারের মতো কুইজ শোর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে।

তবে হিন্দি ‘কেবিসি’ নয়, অনুষ্ঠানের মারাঠি সংস্করণে সঞ্চালকের আসনে বসতে যাচ্ছেন মাধুরী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হিন্দি ‘কেবিসি’র নতুন মৌসুমে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় প্রচার-ঝলক প্রকাশ্যে আসার পর মাধুরীকে ঘিরে কৌতূহল তৈরি হয়। পরে জানা যায়, মারাঠি সংস্করণেই নতুন এই দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

এর আগে মারাঠি ‘কেবিসি’তে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা। তবে এবারই প্রথম কোনো নারী সঞ্চালকের নেতৃত্বে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। ফলে মাধুরীর হাত ধরে মারাঠি ‘কেবিসি’তে তৈরি হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।

নিজের নতুন দায়িত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এটি তার জীবনের নতুন একটি অধ্যায়। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনের এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও দেখা গেছে মাধুরীকে। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাকে দেখা যাবে। ফলে নতুন ভূমিকায় প্রিয় তারকাকে দেখার অপেক্ষায় তার ভক্তরা।

অবশ্য মারাঠি ‘কেবিসি’র প্রথম নারী সঞ্চালক হলেও পুরো কেবিসি ফ্র্যাঞ্চাইজির আঞ্চলিক সংস্করণে মাধুরী প্রথম নারী সঞ্চালক নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।



সংবাদটি পড়া হয়েছে মোট : 30        
  
  সর্বশেষ
US military helicopter crash kills two in Texas
Oil spill off Oman reaches coastline: state media
Trump `low-key` bets on economic pressure against Iran
Lebanon condemns `systematic` Israeli destruction in south

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com