Monday 17th of August 2026
|
|
|
Headlines : * মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর   * হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১   * PM for optimum use of water bodies to create jobs, boost fish exports   * কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর   * লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী   * ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি   * বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী   * ১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা   * সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯   * সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল  

   বাংলা সংবাদ
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  Date : 15-08-2026

দেশে চলমান লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তখন বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে বলে জানান প্রধানমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত এবং দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ সমালোচনাকারীদের একহাত নেন তারেক রহমান। তিনি বলেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’

প্রধানমন্ত্রী বলেন, তাদের বন্ধুরাই ক্ষমতায় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানো বন্ধ করে দিয়েছে। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল বানানোর চেষ্টা করছে। এ জন্য সময় লাগবে। সংকট সমাধানে সরকার চীন ও মালয়েশিয়ার সঙ্গে কথা বলেছে।

বিরোধীদলের উদ্দেশে তারেক রহমান বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান দিতে পারলে বিরোধী দলের পরিকল্পনা সরকার গ্রহণ করবে। যদি তা না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের।

তিনি বলেন, ‘বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে সেই রকম পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।’

সমালোচনা করা খুবই সহজ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুরদ থাকলে কোদাল হাতে মাঠে নামুন, জনগণের জন্য কাজ করুন। এমন কথা বলবেন না, যাতে দেশে বিশৃঙ্খলা হয়।’

তিনি আরও বলেন, ‘যারা আজ বড় বড় কথা বলছে, ১৭ বছর জনগণ আপনাদের রাজপথে দেখেনি। পত্রিকা বের করুন, আমাদের দলের নেতাকর্মীরা কীভাবে ১৭ বছর নির্যাতন সহ্য করেছে দেখুন।’

বিরোধীদলের আরও সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘৭১, ’৮৬, ’৯৬-এ ভুল করেছেন। ’২৪-এ টিকিট বিক্রি করে ভুল করেছেন। এখন উসকানি, বিভ্রান্তির রাজনীতি পরিহার করুন।’

মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এগিয়ে যেতে হলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপ দিতে হবে। তিনি বলেন, ‘আমি কী পেলাম সেটা বড় নয়, বরং জনগণের জন্য কী করতে পারলাম, সেটাই বড়।’

দেশ গঠনে জিয়াউর রহমান ও খালেদা জিয়া যে পথ দেখিয়ে গেছেন, তা অনুসরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের সরকারের প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি শিশু হাঁটতেও এক বছর সময় লাগে। বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। ক্ষমতায় এসে সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা শুরু করেছে।

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকার মেগাপ্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। দেশকে ফোকলা করে গেছে। বিদ্যুৎ খাতে তিন লাখ কোটি টাকা দেনা করে গেছে। বিদ্যুতে কষ্ট পাচ্ছে মানুষ, গ্যাসের কষ্ট হচ্ছে।

তিনি বলেন, দেশের নিজস্ব গ্যাস ছিল, কিন্তু তারা নতুন কূপ খনন করেনি। বরং বিদেশিদের হাতে এই খাত তুলে দিয়েছে। একটি দেশের জন্য স্বাস্থ্য খাতকে ধংস করা হয়েছিল।

একাত্তরে স্বাধীন হলেও দেশে গণতন্ত্র হোঁচট খায় উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্র থাকলে জবাবদিহিতা থাকবে। যেসব কাজ করলে দেশ ও মানুষের উপকার হবে, সরকার তাই করবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 59        
  
  সর্বশেষ
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
Xi Jinping Emphasizes Strengthening Disaster Prevention and Relief Capacity
China`s Success in Mathematics` Highest Honor Proves Advances in Research: Martin Hairer
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com