Sunday 30th of August 2026
|
|
|
Headlines : * Maersk Line keen to invest directly in Bangladesh`s shipbuilding industry   * PM asks for shifting terminals, markets to ease traffic   * হত্যার হুমকিতে আড়ালে ব্যারন ট্রাম্প, বের হন না ঘরের বাইরে   * বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় আবারও ৬৮তম চট্টগ্রাম   * অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর   * জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন   * সরছে ফুলবাড়িয়া বাস টার্মিনাল, যানজট নিরসনে একগুচ্ছ সিদ্ধান্ত   * ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা   * নেপালে বন্যায় বাড়ছে লাশের সারি, এখনও নিখোঁজ প্রায় ২০০০   * জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান  

   বাংলা সংবাদ
নেপালে বন্যায় বাড়ছে লাশের সারি, এখনও নিখোঁজ প্রায় ২০০০
  Date : 28-08-2026

নেপালে প্রলয়ঙ্করী প্লাবনের পর উদ্ধার অভিযানে নেমে চরম উদ্বেগের মুখোমুখি হতে হচ্ছে দেশটির উদ্ধারকারী সংস্থাসমূহকে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে লাশের সারি। উদ্ধারকাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটকদের নিখোঁজ হওয়ার তালিকাও দীর্ঘ হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা তাদের সর্বশেষ আপডেটে জানায়, বন্যাকবলিত স্থান থেকে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ প্রায় ২০০০ হাজার মানুষ। যারমধ্যে বিদেশি ৫১৭ জন।

আক্রান্তস্থলে উদ্ধার অভিযান চালাতে নিরাপত্তাবাহিনীর ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অপরদিকে নেপালের পুলিশ ৫৭৫ জন বিদেশি নিখোঁজ থাকার তথ্য দিয়েছে। যারমধ্যে ৩৬টি দেশের নাগরিক আছেন। এরমধ্যে ভারতের সর্বোচ্চ ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন এবং ইউক্রেনের ৬২ নাগরিকের খোঁজ পাওয়া যায়নি। এরসঙ্গে ৩৩ ব্রিটিশ নাগরিকও নিখোঁজ আছেন।

যেখানে বন্যা হয় তার পাশেই অবস্থিত চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বত। এই তিব্বতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান কৈলাস মানস সরোবর অবস্থিত। ভারতের বিভিন্ন জায়গা থেকে সেখানে যান পর্যটকরা।

এছাড়া অন্যান্য দেশের নাগরিকরাও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ওই স্থানটিতে ঘুরতে যান। এ কারণে এক জায়গাতেই এত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

গত বুধবার সকালে হঠাৎ করে রাসুয়ার দিকে ধেয়ে আসে আকস্মিক ঢল। এ সময় সেখানে ত্রিশূলি এবং নারায়নি নদীর পানি বেড়ে যায়। আর ভোটকোশি নদীর পানি ফুলেফেঁপে ওঠে। পাহাড়ের ওপর থেকে নেমে আসা পানিতে যুক্ত হয় ভূমিধসের কাদামাটি, পাথর।

এই বানের শক্তি এতই বেশি ছিল যে এটি তার পথে থাকা সবধরনের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ঘরবাড়ি, সেতু, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি- সব ভাসিয়ে নিয়ে গেছে এটি।

নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন মানুষ নিখোঁজ আছেন। চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল। এরপর নতুন করে আর হতাহতের তথ্য প্রকাশ করেনি। তবে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ভয়াবহ ওই বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 53        
  
  সর্বশেষ
Maersk Line keen to invest directly in Bangladesh`s shipbuilding industry
PM asks for shifting terminals, markets to ease traffic
Dollar rallies after Fed chief lifts rate expectations
আকস্মিক বন্যায় নেপালে প্রাণহানি বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com