Monday 31st of August 2026
|
|
|
Headlines : * নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার   * শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল   * যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ   * নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০   * লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী   * সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া   * কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে, ৩ ফুট খোলা হয়েছে ১৬ জলকপাট   * স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি   * Maersk Line keen to invest directly in Bangladesh`s shipbuilding industry   * PM asks for shifting terminals, markets to ease traffic  

   বাংলা সংবাদ
মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী
  Date : 31-08-2026

 

মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় পবিত্র কোরআন জাদুঘরে তৃতীয় হিজরি শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। ঐতিহাসিক এই নিদর্শন কোরআনের পাণ্ডুলিপি তৈরির প্রাথমিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।

প্রদর্শিত পাণ্ডুলিপিটিতে সূরা মারইয়ামের একটি অংশ রয়েছে, যা প্রাণীর চামড়ার ওপর লাল কালিতে লেখা। লেখাগুলোতে কোনো হরকত বা নুকতা নেই। প্রাচীন যুগে কোরআন লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল এ ধরনের হরকত ও নুকতাবিহীন লিপি।

এই পাণ্ডুলিপির মাধ্যমে জাদুঘরে আসা দর্শনার্থীরা কোরআনের লিখনপদ্ধতির ক্রমবিকাশ এবং ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে কোরআন সংরক্ষণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারেন।

হেরা সাংস্কৃতিক এলাকার অন্যতম প্রধান আকর্ষণ এই জাদুঘরে কোরআনের ইতিহাস ও বিভিন্ন জ্ঞান-বিজ্ঞান, পাশাপাশি এর লিখন ও সংকলনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। আধুনিক প্রদর্শনী হল ও ইন্টার‌্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও তথ্যবহুল শিক্ষামূলক অভিজ্ঞতার ব্যবস্থা করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 14        
  
  সর্বশেষ
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com