Thursday 10th of September 2026
|
|
|
Headlines : * Philippine ferry fire kills 5, 87 missing: coast guard   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে আগুন : ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ   * বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * Farmers to get solar irrigation pumps within five years: PM   * Alam asks officials to make canal excavation, sewerage management in Dhaka sustainable   * ‘ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে’  

   বাংলা সংবাদ
কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ
  Date : 10-09-2026

মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে জাল তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ রিল সুতা জব্দ করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার ও (ফিরিঙ্গি বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানা থেকে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ৪২ হাজার কারেন্ট জাল তৈরির কাজে ব্যবহৃত রিল সুতা এবং প্রায় ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লাখ টাকা।

অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় কারখানায় কর্মরত সেন্টু নামে এক কর্মচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।


পরে জব্দ করা অবৈধ জাল ধলেশ্বরী নদীর তীরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আ. মাবুদসহ নৌপুলিশের সদস্য এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরাও অভিযানে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু আইন প্রয়োগ নয়, কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর জালের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন সম্ভব হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 20        
  
  সর্বশেষ
মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট
Prof. Md. Maksudur Rahman Sarker FCMA Elected New Chairman of SBAC Bank
Trump`s Qatari Air Force One delayed after evacuation slide deployed
Philippine ferry fire kills 5, 87 missing: coast guard

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com