Tuesday 15th of September 2026
|
|
|
Headlines : * Industrial gas supply to rebound to 1.5-month ago level tomorrow: PM   * হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২   * ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন   * Around 2 crore children gets measles vaccines in five months   * Tk 1,276cr FSSP-II awaits ECNEC approval to strengthen financial sector   * শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ   * প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত   * সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ   * নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন   * ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫৫  

   বাংলা সংবাদ
একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
  Date : 14-09-2026

বাপ্পা মজুমদার। বাংলা গানের নন্দিত এক শিল্পী। তিন দশকেরও বেশি সময় ধরে সুর-গায়কীর ইন্দ্রজালে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। দীর্ঘ ক্যারিয়ার হলেও একক কনসার্ট করেছেন খুব কম। ২০২২ সালে প্রথমবার একক কনসার্ট করেন, এরপর ২০২৪-এর ফেব্রুয়ারিতে করেন দ্বিতীয় শো। গত বছরের জুলাইতেও একটি একক শো করেছেন বাপ্পা। তবে সেটি ছিল ছোট পরিসরে।

প্রায় আড়াই বছর পর ফের বড় পরিসরে একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক এই কনসার্ট হবে ৯ অক্টোবর, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।

গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে কনসার্টের ঘোষণা দিয়েছেন শিল্পী নিজেই। পোস্টার প্রকাশ করে ভক্তদের জানিয়েছেন, তারিখটি মনে রাখতে। জানা গেছে, কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান।

তবে এই কনসার্টের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। শিগগিরই তা শুরু হবে, তখনই জানা যাবে টিকিটের মূল্য এবং অন্যান্য নিয়ম-শর্ত। অবশ্য বাপ্পা মজুমদার একক শো করবেন, এ খবর শুনেই তার ভক্তরা উচ্ছ্বসিত। অনেকেই তার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কনসার্টে উপস্থিত থাকার কথা বলছেন।

উল্লেখ্য, ক্যারিয়ারের তিন দশক পেরিয়ে এখনো নিয়মিত গান করে যাচ্ছেন বাপ্পা মজুমদার। নতুন গান যেমন প্রকাশ করে চলেছেন, তেমনি কনসার্ট আর নানা ইনস্ট্রুমেন্টাল দিয়েও শ্রোতাদের সঙ্গে সখ্য বজায় রাখছেন শিল্পী।



সংবাদটি পড়া হয়েছে মোট : 32        
  
  সর্বশেষ
Gas, power supply to industries to return to previous level from tomorrow night
Industrial gas supply to rebound to 1.5-month ago level tomorrow: PM
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
চাঁদাবাজদের দায় দল বা সরকার নেবে না : আইনমন্ত্রী

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com