Friday 18th of September 2026
|
|
|
Headlines : * মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার   * ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু   * সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি   * মুসলিম দেশের জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সৌদি ও হুথি উভয়ই   * সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি   * Trump threatens EU over `hostile` Canada association plan   * যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত   * শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি   * ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের   * সৌদির সংকটে পাশে নেই কেউ, মক্কা চুক্তি কোথায়?  

   বাংলা সংবাদ
জামালপুরে ডেঙ্গু রোগীর ঠাঁই মেডিসিন ওয়ার্ডে, ভোগান্তি
  Date : 17-09-2026

জামালপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে ডেঙ্গু রোগীর চিকিৎসায় চরম অব্যবস্থাপনা ও ভোগান্তির চিত্র দেখা গেছে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা কোনো ডেডিকেটেড ওয়ার্ড বা শয্যা না থাকায় হাসপাতালের নিচতলার মেডিসিন ওয়ার্ডেই গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত মোট ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ২৪ জন রোগী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একদিনেই নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের নিচতলায় অবস্থিত মেডিসিন ওয়ার্ডে অন্যান্য সাধারণ রোগী এবং দর্শনার্থীদের যাতায়াতের কারণে চরম শোরগোল ও অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। আলাদা কোনো ডেঙ্গু ওয়ার্ড না থাকায় একই বেডে একাধিক রোগী অথবা ফ্লোরে ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে রোগীদের থাকতে হচ্ছে। এর ফলে অনেক রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে।

হাসপাতালে এক ডেঙ্গু রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন দিন ধরে আমি এখানে আছি। চিকিৎসার কোনো পরিবর্তন বা উন্নতি বুঝতে পারছি না। সাধারণ মানুষের চলাচলের সময় পায়ের ধাক্কা লাগছে, পরিবেশ এতটাই খারাপ যে ঠিকমতো ঘুমানোও সম্ভব হচ্ছে না।

মৌ নামের রোগীর এক স্বজন বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ। এটি থেকে অন্যরাও সংক্রমিত হতে পারে। ফ্লোরে ময়লার মধ্যে রোগীদের রাখা হয়েছে। কিছুদিন আগে মন্ত্রী ও সরকারের প্রতিনিধিরা এসে আশ্বাস দিয়ে গেল হাসপাতালের চিকিৎসার মান উন্নত করা হবে। বাস্তবে কোনো পরিবর্তনই হয়নি।

এ বিষয়ে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোহানুর রহমান বলেন, জামালপুর জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখানে গড়ে ৭শ থেকে সাড়ে ৭শ রোগী চিকিৎসা নেয়। যা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। যার ফলে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সৃষ্টি হয়েছে। হাসপাতালের ধারণা ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় নতুন করে ডেঙ্গু ওয়ার্ড করা সম্ভব হয়নি। তাই রোগীদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 26        
  
  সর্বশেষ
Baby orangutans in India expose `frightening` scale of trafficking
মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার
ইমানের চতুর্থ শাখা: আল্লাহর কিতাবসমূহের ওপর বিশ্বাস
জামালপুরে ডেঙ্গু রোগীর ঠাঁই মেডিসিন ওয়ার্ডে, ভোগান্তি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com