Saturday 19th of September 2026
|
|
|
Headlines : * সৌদি-হুথি সংঘাতে জ্বালানি সংকট, বিশ্বজুড়ে বাড়ছে নিত্যপণ্যের দাম   * পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭, আহত ৮০   * বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা   * রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন   * বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু   * তেজগাঁওয়ে গোপন বৈঠক থেকে জঙ্গর সদস্য সন্দেহে আটক ২৩   * এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ   * মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার   * ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু  

   বাংলা সংবাদ
তেজগাঁওয়ে গোপন বৈঠক থেকে জঙ্গর সদস্য সন্দেহে আটক ২৩
  Date : 18-09-2026

 

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও মসজিদ থেকে নিষিদ্ধ সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জঙ্গির সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আটক ২৩ জন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম রয়েছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 52        
  
  সর্বশেষ
১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
ফরিদপুরে থানার সামনে রাখা বাসে আগুন
সৌদি-হুথি সংঘাতে জ্বালানি সংকট, বিশ্বজুড়ে বাড়ছে নিত্যপণ্যের দাম
পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭, আহত ৮০

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com