Wednesday 23rd of September 2026
|
|
|
Headlines : * Depression over Bay, rain predicted across country in next 5-day   * Cocktails, bus fires cannot create crisis: Dr Zahed   * ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস   * সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী   * জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই   * রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়   * জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন `দুজুয়ান`, নিহত ২   * বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম   * BNP conducts politics relying on people’s strength: Rizvi   * জ্বালানির তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী  

   বাংলা সংবাদ
জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন `দুজুয়ান`, নিহত ২
  Date : 21-09-2026

প্রবল শক্তি নিয়ে জাপানে আঘাত হেনেছে টাইফুন দুজুয়ান। শক্তিশালী এই ঝড়ে এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও চারজন। এছাড়া ঝড়ো বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

টাইফুনটি আঘাত হানার আগে দেশটির আবহাওয়া সংস্থা ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ তৈরি হওয়ার সতর্কতা জারি করেছিল। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় পরে কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা কমিয়ে আনা হয়।

দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত উঠেছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন ও যোগাযোগব্যবস্থায়ও ব্যাপক প্রভাব পড়েছে।

ঝড়ের কারণে জাপানে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। পাঁচ দিনের ছুটির মধ্যে টাইফুন আঘাত হানায় ব্যাহত হয়েছে বিভিন্ন পূর্বনির্ধারিত আয়োজনও।

সোমবার (২১ সেপ্টেম্বর) রক ইন জাপান সংগীত উৎসবের নির্ধারিত কনসার্টগুলো বাতিল করা হয়। একই দিনে টোকিও গেম শোর ভিডিও গেম প্রদর্শনীর আয়োজনও বাতিল করা হয়েছে।

টাইফুনে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।



সংবাদটি পড়া হয়েছে মোট : 54        
  
  সর্বশেষ
Depression over Bay, rain predicted across country in next 5-day
Cocktails, bus fires cannot create crisis: Dr Zahed
‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস
সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com