Thursday 24th of September 2026
|
|
|
Headlines : * রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর   * জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের   * তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়   * রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৪৫   * ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট   * Depression over Bay, rain predicted across country in next 5-day   * Cocktails, bus fires cannot create crisis: Dr Zahed   * ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস   * সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী  

   বাংলা সংবাদ
জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
  Date : 23-09-2026

ইরানের সঙ্গে শান্তিচুক্তি না হলে দেশটিকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই হুমকি দেন।

ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে। পাশাপাশি আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে শান্তিচুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। ইরানের সঙ্গে কি এমন কোনো চুক্তি হবে, যা তাদের পুনর্গঠন করে আগের চেয়ে অনেক উন্নত একটি রাষ্ট্র গড়ে তোলার সুযোগ দেব? নাকি আমি এই ইসলামী প্রজাতন্ত্রকে (ইরান) নিশ্চিহ্ন করে দেব এবং তা দ্রুত করব, যাতে তারা আর কখনো মানুষ হত্যা ও দেশ ধ্বংস করার সুযোগ না পায়?’

ট্রাম্প আরও বলেন, ‘আমি কি তাদেরকে এমন এক নরকে ঠেলে দেব যেখানে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ মহত্ত্ব বা প্রজন্মের কোনো আশাও থাকবে না? কিন্তু আমি বিশ্বাস করি, নির্বাচনের ঠিক পরেই আমরা একটি চুক্তিতে পৌঁছাব।’

তেহরানকে আলোচনার টেবিলে আনতে অন্যান্য দেশকে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বানও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘ইতিহাসের সবচেয়ে অসাধারণ দেশের প্রেসিডেন্ট হিসেবে, বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও বেড়ে উঠতে দিতে রাজি না আমি। যেখানে অন্যরা শুধুমাত্র কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি। যেখানে অন্যরা শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি।’

‘ইরানের চেয়ে বড় হুমকি আর এ মুহূর্তে কেউ হতে পারে না’— উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরান বিশ্বকে বিপন্ন করে বেড়ে উঠছিল। কিন্তু তাদের আর বেড়ে উঠতে দেব না। তাদের কখনো পারমাণবিক শক্তির অধিকারীও হতে দেব না।’

এদিকে জাতিসংঘে অধিবেশনের ভাষণের পর অন্তত ১১ জন বিশ্বনেতার সঙ্গে ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকের তালিকায় ছিলেন- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন।

এছাড়াও উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইন, কুয়েত ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরান-সমর্থিত হুথিদের সাম্প্রতিক অগ্রগতি গুরুত্ব পাবে এল জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অন্যদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠকে একটি চুক্তি সইয়ের পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। চুক্তিটির লক্ষ্য গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপস্থিতি সীমিত করা।

সূত্র: রয়টার্স



সংবাদটি পড়া হয়েছে মোট : 55        
  
  সর্বশেষ
চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে জামায়াত আমিরের শুভেচ্ছা
যুক্তরাষ্ট্র থেকে ১১ বোয়িং বিমান ক্রয়ে আগাম অভিনন্দন রাষ্ট্রদূতের
রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
China Emphasizes Enhancing Production Capacity to Ensure Food Security

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com