Wednesday 30th of September 2026
|
|
|
Headlines : * Bangladesh explores AI, semiconductor partnerships in California   * চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান   * যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের   * নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার   * সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ   * টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা   * গাজীপুরে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা   * বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের   * Myanmar rescuers fear 10 dead in cut-off flood zone   * জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ  

   বাংলা সংবাদ
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের
  Date : 29-09-2026

বাংলাদেশ থেকে আমদানি করা কিছু বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধের ক্ষেত্রে এই শুল্কছাড় প্রযোজ্য হবে। বাংলাদেশসহ মোট ২০টি দেশের জন্য এ সুবিধা দেওয়া হয়েছে।

অ্যাড ভ্যালোরেম শুল্ক হলো পণ্যের মূল্যের ওপর নির্দিষ্ট শতাংশ হারে আরোপ করা শুল্ক। বিশ্ব শুল্ক সংস্থার সংজ্ঞা অনুযায়ী, পণ্যের আর্থিক মূল্যের ভিত্তিতে এ ধরনের শুল্ক নির্ধারণ করা হয়।

বি১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, নির্দিষ্ট কিছু পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি চলছে। এই শুল্ক ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

এর আগে, গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্ট করা ওষুধ, বায়োলজিকস ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে ওষুধের উৎপাদন বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।

কোন ওষুধে শুল্কছাড়
শূন্য শুল্কের আওতায় রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এ ছাড়া বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক থেরাপি এবং জিন থেরাপিও এ তালিকায় রয়েছে।

অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট বা এডিসি এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধও এ সুবিধা পাবে।

কোন কোন দেশ পাচ্ছে শুল্কছাড়
বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম এ সুবিধার আওতায় রয়েছে।

বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর শর্ত
মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে বলা হয়েছে, এসব দেশের যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্কের সুবিধা পেতে পারে। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তির কথা উল্লেখ করা হয়েছে।

এই ছাড় ট্রাম্পের গত ২ এপ্রিলের ঘোষণার বাস্তবায়নের অংশ। যুক্তরাষ্ট্রের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের সেকশন ২৩২-এর আওতায় ওষুধ ও ওষুধ তৈরির উপাদান আমদানির ক্ষেত্রে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেনেরিক ওষুধে শুল্ক প্রযোজ্য নয়
মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশ অনুযায়ী, জেনেরিক ওষুধ এবং এসব ওষুধের সংশ্লিষ্ট উপাদান সেকশন ২৩২-এর ওষুধবিষয়ক শুল্কের আওতায় পড়বে না।

মূল ঘোষণায় কিছু কারিগরি সংশোধনও আনা হয়েছে। এর মধ্যে জেনেরিক ফার্মাসিউটিক্যাল পণ্যের সংজ্ঞা সংশোধন করে পেটেন্টবিহীন প্রাণীর চিকিৎসার পণ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ‘ফার্মাসিউটিক্যাল আর্টিকেল’ বলতে কোন পণ্য বোঝাবে, সেটিও স্পষ্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রস্তুত ওষুধ, এসব ওষুধের সক্রিয় উপাদান এবং ওই সক্রিয় উপাদান তৈরির গুরুত্বপূর্ণ প্রাথমিক উপাদান।

সূত্র: পিটিআই, এনডিটিভি



সংবাদটি পড়া হয়েছে মোট : 57        
  
  সর্বশেষ
Anwar Ibrahim Meets Bangladesh Humanitarian Leader Kazi Reaz Rahman at International Conference
Judicial Remedy vs. Administrative Misinterpretation: The Verdict on 85 Election Officers and the Supremacy of the Constitution
Certification of Boeing 737 MAX delayed by software bug
Seoul military finds North Korean antipersonnel mine at DMZ blast site

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com