Wednesday 30th of September 2026
|
|
|
Headlines : * Bangladesh explores AI, semiconductor partnerships in California   * চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান   * যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের   * নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার   * সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ   * টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা   * গাজীপুরে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা   * বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের   * Myanmar rescuers fear 10 dead in cut-off flood zone   * জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ  

   বাংলা সংবাদ
বিয়ের প্রশ্নে কেয়া পায়েলের সোজাসাপ্টা উত্তর
  Date : 29-09-2026

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলকে নিয়ে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছিল বেশ কৌতূহল। দুজনই ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দেওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন, গোপনে হয়তো বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। পরে অবশ্য জানা যায়, বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়, এটি তাদের অভিনীত নতুন ওয়েব ফিল্মের নাম।

দর্শকদের সেই কৌতূহলের অবসান হতে যাচ্ছে এবার। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীন ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায় (৮ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল এই ফিল্মটির মুক্তির তারিখ ঘোষণার পর ফের আলোচনায় এসেছেন শুভ ও কেয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শকই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি কেয়া পায়েলের কাছেও জানতে চাইছেন, বাস্তব জীবনে তিনি কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছেন।

ভক্তদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন কেয়া পায়েল। বিয়ে নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই হবে এবং সবাই জানতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয়, বিয়েটা আমার হুট করেই হয়ে যাবে।’

অর্থাৎ আপাতত বিয়ের নির্দিষ্ট কোনো সময়ের কথা জানাননি অভিনেত্রী। বরং বিয়ের বিষয়টি ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। তবে তার নিজেরই ধারণা, জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি হঠাৎ করেই আসতে পারে।

ব্যক্তিগত জীবনের চেয়ে আপাতত কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন কেয়া পায়েল। নাটক, এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন রানওয়ের ব্যস্ততা শেষ করে অক্টোবরের প্রথম দিকেই দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে তার। সব কাজ গুটিয়ে অক্টোবরের শেষ দিকে দেশে ফিরবেন এই অভিনেত্রী।

‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করেছেন কেয়া পায়েল। নিজের প্রথম ওয়েব ফিল্মের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পরিচালক জাহিদ প্রীতম বেশ বিনয়ী এবং পুরো টিমটাই খুব সহযোগিতাপূর্ণ ছিল।’

সহশিল্পী আরিফিন শুভর কাজেরও প্রশংসা করেছেন কেয়া। তিনি বলেন, ‘একজন নায়কের মধ্যে যেসব গুণাবলি ও ব্যক্তিত্ব থাকা উচিত, তার সবই রয়েছে শুভ ভাইয়ের মধ্যে। তিনি যেমন আন্তরিক ও প্রফেশনাল, তেমনই শুটিং সেটে ভীষণ সহযোগিতাপূর্ণ। শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও কাজ করতে গিয়ে দারুণ লেগেছে।’

নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে বেশ রোমাঞ্চিত কেয়া পায়েল। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘৮ অক্টোবর ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে। প্রথম ওয়েব ফিল্ম আর গল্পটাও চমৎকার-সব মিলিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এবার দর্শকরা একদম ভিন্নধর্মী এক পায়েলকে দেখতে পাবেন। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

পর্দায় শুভর সঙ্গে ‘হ্যাপিলি ম্যারিড’ হলেও বাস্তবে কেয়া পায়েল কবে বিয়ের খবর দেবেন, সেই উত্তর অবশ্য এখনো অজানা। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সেই দিনটি হয়তো আসবে একেবারেই হুট করে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 40        
  
  সর্বশেষ
Anwar Ibrahim Meets Bangladesh Humanitarian Leader Kazi Reaz Rahman at International Conference
Judicial Remedy vs. Administrative Misinterpretation: The Verdict on 85 Election Officers and the Supremacy of the Constitution
Certification of Boeing 737 MAX delayed by software bug
Seoul military finds North Korean antipersonnel mine at DMZ blast site

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com