Tuesday 6th of October 2026
|
|
|
Headlines : * Govt committed to safe, sustainable housing for all: PM   * ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি   * চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী   * বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী   * ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি   * Govt preparing master plans for planned urbanisation: PM   * Capital market to be transformed within a year: Khosru   * এবার বাড়ল অটোগ্যাসের দাম   * হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা   * বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী  

   বাংলা সংবাদ
হাইল হাওড় থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ
  Date : 01-10-2026

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ রিং ও মশারি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সকাল থেকে প্রায় চার ঘণ্টা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক উপস্থিত ছিলেন।

অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০০টি রিং জাল এবং আড়াই লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ মশারি জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় হাওরের মুক্ত পানিপ্রবাহ ও মাছের প্রজনন স্বাভাবিক রাখতে বেআইনিভাবে নির্মিত একাধিক নেটের বাঁধও গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা ও মুক্ত পানিপ্রবাহ বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশীয় মাছ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 85        
  
  সর্বশেষ
Beijing Exhibition Highlights History of the Long March and Memories of Ordinary People
China Tops Asian Games Medal Table for 12th Consecutive Time
Govt honours 102 eminent teachers on World Teachers’ Day
Govt committed to safe, sustainable housing for all: PM

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com