Saturday 3rd of October 2026
|
|
|
Headlines : * চাঁদপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের   * ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে জি-৭   * সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন   * আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২   * যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী   * ডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যায়ক্রমে সারাদেশে পাঠানো হবে   * EU talks deportations as five nations seek migrant centre in Africa   * Blast at Syrian gas pipeline, power stations hit   * প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন   * জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু  

   বাংলা সংবাদ
চাঁদপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
  Date : 02-10-2026

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায় নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম সাপদী গ্রামের সেফায়েত উল্লাহর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিবুল্লাহ ওই বাড়ির সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে।

বাড়ির লোকজন জানায়, সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হাসিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি। থানায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। যে কারণে তারা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 27        
  
  সর্বশেষ
চাঁদপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে জি-৭
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
কড়া নিরাপত্তায় ঢাকা থেকে রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়াম

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com