Tuesday 6th of October 2026
|
|
|
Headlines : * Govt committed to safe, sustainable housing for all: PM   * ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি   * চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী   * বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী   * ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি   * Govt preparing master plans for planned urbanisation: PM   * Capital market to be transformed within a year: Khosru   * এবার বাড়ল অটোগ্যাসের দাম   * হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা   * বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী  

   বাংলা সংবাদ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি
  Date : 05-10-2026

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯০২ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৮৮ হাজার ৩৬০ জন।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ এবং চার জন নারী।

একই সময়ে আক্রান্তদের মাঝে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০১ জন (সিটি করপোরেশনের বাইরে), খুলনা বিভাগের ৩০৬ জন, বরিশালের ২১৬ জন, চট্টগ্রামের ২৭২ জন, ময়মনসিংহের ৯৮ জন, রংপুরের ৬৬ জন এবং রাজশাহীর ১০৫ জন রোগী রয়েছেন।

এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২২৩ জন রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৮৮ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৩৩৫ জন।

এর আগে রোববার (৩ অক্টোরব) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৯ জন।

তার আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।



সংবাদটি পড়া হয়েছে মোট : 44        
  
  সর্বশেষ
Beijing Exhibition Highlights History of the Long March and Memories of Ordinary People
China Tops Asian Games Medal Table for 12th Consecutive Time
Govt honours 102 eminent teachers on World Teachers’ Day
Govt committed to safe, sustainable housing for all: PM

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com