Tuesday 24th of November 2026
|
|
|
Headlines : * Irene Khan lauds Bangladesh Armed Forces` peacekeeping role   * 213 sabotage incidents, 121 bomb blasts, 99 vehicles set ablaze in 23 days: Info Adviser   * NCP holds motorcycle rally in Dhaka   * `Hasina will be arrested if goes any Bangladesh`s diplomatic missions`   * নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এই ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই   * শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর   * হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ   * অভিনেতা সোহেল খান আর নেই   * চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু   * লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি  

   বাংলা সংবাদ
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এই ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই
  Date : 24-11-2026

 

ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনেরই বক্তব্য আসছে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি-৪) এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ধরনের কোনো ডেট নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নাই। এরকম ঘোষণা আপনারা সবাই, বাংলাদেশের মানুষ অনেক আগেও শুনেছেন। এই ধরনের ঘোষণা, টাইম এগুলো আসতে থাকবে, যেতে থাকবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মো. হাফিজুর রহমান বলেন, কিছুদিন আগে, শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য তারা একটা দাবি-দাওয়া উপস্থাপন করেছে। এটা আন্দোলন এই পর্যন্ত যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের পেছনে থেকে বা এই আন্দোলনকে কাভার হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে এবং ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনেরই বক্তব্য আসছে। এদের মধ্যে যারা ককটেল বিস্ফোরণ করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে বা নাশকতা করছে তাদের বেশ বড়সংখ্যক সদস্যদেরকে এবং সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং স্থানীয় জনগণদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ অনেক নাশকতাকারীদের সাহসী জনগণ নিজেরাই পুলিশে সোপর্দ করেছে। এই কাজটা অব্যাহত রাখেন। আপনাদের কাছে যদি কোনো ধরনের তথ্য থাকে, এটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। এই, ধরনের নাশকতা ইনশাআল্লাহ কন্ট্রোল হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছু নাই।



সংবাদটি পড়া হয়েছে মোট : 36        
  
  সর্বশেষ
Irene Khan lauds Bangladesh Armed Forces` peacekeeping role
213 sabotage incidents, 121 bomb blasts, 99 vehicles set ablaze in 23 days: Info Adviser
NCP holds motorcycle rally in Dhaka
`Hasina will be arrested if goes any Bangladesh`s diplomatic missions`

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com