Thursday 8th of October 2026
|
|
|
Headlines : * Nobel Peace Prize haunted by the `spectre` of Trump   * রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের   * কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক   * তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার সিরিয়াস : প্রধানমন্ত্রীর উপদেষ্টা   * ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী   * বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী   * COP31 eyes modest steps as climate disasters multiply   * মক্কা চুক্তির আওতায় সৌদিতে তুরস্ক ও পাকিস্তানের সেনা মোতায়েন   * প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির   * নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত  

   বাংলা সংবাদ
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
  Date : 07-10-2026

সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।

একই সময়ে ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া এলাকা হুথি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখলে অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। জোটের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করেছে বলে জানান তিনি।

আল-মালিকি আরও জানান, গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে সানার আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থানটি শনাক্ত করে নজরদারি করা হচ্ছে। সেটি ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

এদিকে, তাইজ প্রদেশের পাহাড়ি আল-ওয়াজিয়া জেলা হুথিদের কাছ থেকে পুনর্দখলে অভিযান শুরু করার দাবি করেছে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।

লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দব প্রণালির নিয়ন্ত্রণ ফেরাতেই এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

হুথিরা ২০১৪ সালে শক্তি প্রয়োগ করে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। পরে তারা সেখানে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে। ইরান-সমর্থিত এই গোষ্ঠী এখন দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে।

গত মাসে তারা পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হয়ে বন্দরনগরী মোখা ও বাব আল-মান্দবের আশপাশের এলাকা দখল করে।

হুথিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে, পুনর্দখলের পরিকল্পনা নিয়েছে ইয়েমেন সরকার। এ লক্ষ্যে রোববার ‘ডন অব ইয়েমেন’ অভিযান ঘোষণা করেন প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। আল-ওয়াজিয়ায় শুরু হওয়া অভিযানটি এই পরিকল্পনারই অংশ।

সূত্র: আল-জাজিরা



সংবাদটি পড়া হয়েছে মোট : 66        
  
  সর্বশেষ
Journalists from 18 Countries Explore China’s Modern Industries and Technological Innovation
China Ensures Diverse Food Supply Through a Holistic Approach to Food
JUST Hosts Seminar on US Higher Education and Scholarship Opportunities
Oil rises and stocks fall as Hormuz worries flare

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com