সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর বিমানবন্দর থেকে সাধারণ যাত্রী ও কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
শনিবার (১০ অক্টোবর) প্রত্যক্ষদর্শী এবং বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে।
দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে বলেছেন, রিয়াদের এই বিমানবন্দটিতে আবারও হামলা চালানো হয়েছে।
তিনজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, বিমানবন্দরের অবকাঠামো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।
যেসব যাত্রীর আজ ফ্লাইট আছে তাদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের পরিস্থিতি সম্পর্কে জেনে এরপর যেতে বলা হয়েছে।
এরআগে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, হুথিরাই এ হামলা চালিয়েছে।
গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলা হয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।
হুথিরা ওইদিন বিমানবন্দরের অবকাঠামোর পাশপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে। তারা সতর্কতা দিয়েছে, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
সূত্র: এপি, এএফপি