Sunday 11th of October 2026
|
|
|
Headlines : * ছাড়া পেলেন নেহা বোরা   * Bangladesh views Makkah Defence Agreement positively: Humaiun Kobir   * Our identity is Bangladeshi, not minority or majority: Mahdi   * বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদে ঢাকায় অবতরণ   * বিরোধী মত দমনে মরিয়া মোদী সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা   * ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই   * সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা   * রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত   * ভারতে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে তরুণরা কেন আন্দোলনে?   * রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত  

   বাংলা সংবাদ
ধূসর চুলেই নতুন লুকে আমির খান
  Date : 10-10-2026

 

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনের নানামুখী ঘটনা সব মিলিয়ে প্রতিনিয়তই থাকেন খবরের শিরোনামে। তবে বিতর্ককে পেছনে রেখে ইতিবাচকভাবে জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আমির খান।

সম্প্রতি এক অনুষ্ঠানে তার একেবারেই ভিন্নধর্মী একটি লুক নতুন করে চর্চায় উঠে এসেছে। পাকা চুল ও ধূসর রঙের সাধারণ এই রূপে সবাইকে অবাক করলেও, আমিরকে কিন্তু দারুণ উৎফুল্ল ও খোশমেজাজেই দেখা গেছে। সাধারণত বয়সের স্বাভাবিক নিয়মে চুলে পাক ধরাটা স্বাভাবিক হলেও, আজকাল তা কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে আটকে নেই।

তবে আমির খান কি তবে প্রকৃতির এই সহজ নিয়মকেই সাগ্রহে আপন করে নিলেন? অভিনেতার ভাষ্য অনুযায়ী, আপাতত তিনি চুলে আলাদা করে কোনো রং করছেন না। যদিও ভক্ত ও সমালোচকদের একাংশের ধারণা প্রিয় তারকার এমন পরিবর্তন নিশ্চয়ই নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতিরই অংশ!

তবে এই গুঞ্জনকে নাকচ করে দিয়ে আমির নিজেই স্পষ্ট করেছেন বাস্তব সত্য। নতুন এই সাজের সঙ্গে কোনো চলচ্চিত্রের রূপায়নের যে সম্পর্ক নেই, তা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি মূলত চুলে কলপ বা রং করা বন্ধ করে দিয়েছি। প্রতিদিন একইভাবে রং করাটা বড্ড একঘেয়ে লাগছিল।’

আমিরের এমন অকপট জবাব শুনে পাশে থাকা খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই রসিকতা করে মন্তব্য করেন, ‘আমিরকে যখনই অন্যরকম কোনো নতুন অবয়বে দেখা যায়, তখনই বুঝে নিতে হবে সে নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা শুরু করেছে।’



সংবাদটি পড়া হয়েছে মোট : 103        
  
  সর্বশেষ
Chattogram DC Zahid takes dengue fight to upazilas
Chattogram DC inaugurates Mahalaya celebrations in a first, say organisers
Collective Action Vital for a Green Nation: ICCES Urges Nationwide Afforestation at 1st Anniversary Event
ছাড়া পেলেন নেহা বোরা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com