Monday 12th of October 2026
|
|
|
Headlines : * CJP protest: India’s SC directs restoration of metro, internet services   * নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর-সেতু   * হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু   * কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে ধর্ষণ-খুন তাজমিন   * নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯   * রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন   * ছাড়া পেলেন নেহা বোরা   * Bangladesh views Makkah Defence Agreement positively: Humaiun Kobir   * Our identity is Bangladeshi, not minority or majority: Mahdi   * বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদে ঢাকায় অবতরণ  

   বাংলা সংবাদ
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
  Date : 11-10-2026

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৩ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৬২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ৫৮ জন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজনই সিলেটের। এছাড়া ঢাকার একজন, চট্টগ্রামের একজন, খুলনার একজন এবং রংপুরের একজন রোগী রয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগী ৯৩ জন এবং হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১৮০ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারাদেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪২১ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ৫ হাজার ২৮ জনের শরীরে।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮২ হাজার ৪৭ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 93        
  
  সর্বশেষ
Pragmatic Dialogue over Protectionism: CGTN Poll Calls for Open Cooperation and Tariff Relief
Fields Medal Double Win for Chinese Mathematicians: Kontsevich Commends Realization of Three-Year Prediction
‘Come, Blossom Together’: 400 Compatriots Mark Emotional Reunion Across the Taiwan Strait
Quality of Women’s Education Reflects the Progress of Human Civilization: Peng Liyuan at UNESCO Event

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com