Saturday 17th of October 2026
|
|
|
Headlines : * Famine-scarred southern Madagascar braces for El Nino   * Dhaka`s air quality `unhealthy`, ranks 3rd globally   * ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী   * ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড   * ইরানে ‘মাদার অব অল বম্বস’ ফেলতে পারেন ট্রাম্প   * যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি, নিহত ৫   * Indefinite Sajek road blockade begins   * হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু   * হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো দুই জাহাজ   * ৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন  

   বাংলা সংবাদ
হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন
  Date : 16-10-2026

 

আজ সৌদি আরবে ১৬ অক্টোবর ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী।

তার জন্ম ১৯৭৬ সালের ১৩ ই জানুয়ারি সৌদি আরবের মদিনায়। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন।

শায়খ আল-জুহানি ২০০৭ সালের জুলাই মাসে মক্কার মসজিদে হারামের ইমাম হিসাবে নিযুক্ত হন। ২০০৮ সালের রমজান মাস থেকে তিনি মসজিদে হারামে তারাবির নামাজের ইমামতি করছেন। এর আগে তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সুললিত কোরআন তিলাওয়াতের খ্যাতি বিশ্বব্যাপী।


মসজিদে নববি
আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি।

তিনি প্রবীণ আলেম ও কারি মসজিদে নববির খতিব শায়খ আলি আল হুজায়ফির ছেলে।

শায়েখ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওই ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন



সংবাদটি পড়া হয়েছে মোট : 70        
  
  সর্বশেষ
The final lap? Two days on the campaign trail with Trump
Bus hits train near Channel Tunnel in France, 19 hurt
Famine-scarred southern Madagascar braces for El Nino
State Minister for Shipping visits Paturia, Aricha, Daulatdia ghats

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com