Tuesday 20th of October 2026
|
|
|
Headlines : * Oil tanker on fire after hitting mine in Hormuz: Iran`s Guards   * Oil-rich Alberta votes on Canada breakup   * Banks, stock markets to remain closed for 5 days from Tuesday   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩   * নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড   * উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত   * Ziaur Rahman Foundation playing important role in human welfare: Rizvi   * জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী   * পাশাপাশি তিন কবর, মা-সন্তানদের শেষ ঠিকানা একসঙ্গে   * হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু  

   বাংলা সংবাদ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা
  Date : 19-10-2026

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে সাজসজ্জার কাজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।

শহর ঘুরে দেখা যায়, সাজসজ্জার অংশ হিসেবে সড়কের পাশে বিভিন্ন ব্যানার টাঙানো হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বর্ণিল রূপে সাজতে শুরু করেছে শহর। লাগানো হচ্ছে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে রং করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সড়কের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। এরপর সেখান থেকে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি। পরবর্তীতে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর যাচ্ছেন। তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন ৷ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা উচ্ছ্বসিত, সেইসঙ্গে বরন করে নিতে আমরা প্রস্তুত।

রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকাল ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে রংপুরে যাবেন। তিনি সেখানে গিয়ে দুর্গাপূজা মন্ডব পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে এসে রাজশাহীর উদ্দেশ্য যাত্রা করবেন। এ উপলক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাব।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। পাশাপাশি বিভিন্ন জায়গার রং এবং ডিভাইডার মেরামত করছি। এছাড়া যেগুলো ময়লার স্তূপ রয়েছে সেখানে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে, আমরা সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করব।



সংবাদটি পড়া হয়েছে মোট : 66        
  
  সর্বশেষ
Expanding from 9,000 to 1.55 Million Square Meters in 70 Years: Canton Fair Analyzed by CMG
China-Botswana Relations Elevated to Comprehensive Strategic Partnership: President Duma Boko
CMG`s `Open-Air Cinema` Screening Fosters Friendship Among China, Laos, Myanmar, and Thailand
Jointly Organized by CMG and Zhejiang Government, International Youth Film Week Kicks Off

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com