Sunday 25th of October 2026
|
|
|
Headlines : * Family Wellbeing Centres to replace old community clinics at union level: Sakhawat   * বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স   * হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ   * Top EU diplomat offers `strong support` to ICC during visit   * ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের   * ‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ ইসরায়েলের দখলদারিত্ব’   * ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী   * যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটসাইকেলের সংঘর্ষ, নিহত ৩   * Taiwan shuts down as Typhoon Champi approaches   * Venezuela protests demand return of Nobel winning leader Machado  

   বাংলা সংবাদ
গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন আসিফ আকবর
  Date : 24-10-2026

সংগীত তারকা আসিফ আকবরের জন্য শনিবার (২৪ অক্টোবর) ভোরটা এসেছিল দুঃস্বপ্নের মতো। ভোরে তিনি ছিলেন মগবাজারে, নিজের অফিসে। নিচে পার্ক করা ছিল তার গাড়ি। আর সেই গাড়িতেই আচমকা গুলি চালিয়ে যায় দুর্বৃত্তরা।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টির তদন্ত করছে। এর মধ্যে শনিবার বিকেলে ঘটনাটি নিয়ে অবশেষে মুখ খুললেন আসিফ। ভক্তদের আশ্বস্ত করে জানান, তিনি পুরোপুরি ঠিক আছেন।

গণমাধ্যমকে আসিফ বলেন, ‘বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’

আসিফ জানান, ঘটনার সময় তিনি অফিসে বসে ছিলেন। বের হওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে ছেলের সঙ্গে কথা বলার জন্য কিছুটা দেরি করলেন। আর ওই সময়ে গুলির ঘটনা ঘটে।

নিজ থেকে কাউকে সন্দেহ করছেন না আসিফ। তার ভাষ্য, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না, কারা এ কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে, আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই। তারা ওই সময়টা বুঝেই টার্গেট করেছে। কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে।’


এদিকে পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে ছিল আসিফের গাড়ি। ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছে।

আসিফের গাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজের শিল্পী-কলাকুশলীরা। অভিনেতা ওমর সানী, সংগীতশিল্পী ধ্রুব গুহ-সহ অনেকেই ঘটনার দ্রুত ও সঠিক তদন্ত দাবি করেছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 18        
  
  সর্বশেষ
Family Wellbeing Centres to replace old community clinics at union level: Sakhawat
গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন আসিফ আকবর
বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com