Thursday 29th of October 2026
|
|
|
Headlines : * US judge rejects Trump admin interference in California midterm vote   * North Korea fires unknown projectile into East Sea: Seoul defence ministry   * Netanyahu claims stolen election amid failure to secure victory   * Ex-air force officer Tausif found dead   * জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রীর   * স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা   * Govt wants to end the culture of enforced disappearance: Home Minister   * স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪   * প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে : হুমায়ুন কবীর   * বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি  

   বাংলা সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন চলছে
  Date : 29-10-2026

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচন আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির তিন উপজেলার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে ইতোমধ্যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

এ আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ।

চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।

উপনির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হবে।

এদিকে নির্বাচনের আগের দিন বুধবার পৃথক সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি ও ১১-দলীয় ঐক্যের প্রার্থীরা। তাঁদের বক্তব্য ঘিরে নির্বাচনী মাঠে আলোচনা তৈরি হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের নতুন সংসদ সদস্য।



সংবাদটি পড়া হয়েছে মোট : 27        
  
  সর্বশেষ
Effective Measures Are Essential to Prevent Unplanned Urbanization
US judge rejects Trump admin interference in California midterm vote
North Korea fires unknown projectile into East Sea: Seoul defence ministry
Saudi coalition says intercepted Houthi missile fired toward Eastern Province

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com