Monday 9th of November 2026
|
|
|
Headlines : * Six 100-bed hospitals in industrial areas: PM   * ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে’   * China`s producer prices top forecasts in October   * মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত   * ঢাবি ক্যাম্পাসে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ৩   * Govt working to restore public trust in official data: Saki   * PM mourns death of 7 Bangladeshis in Saudi road accident   * জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি   * Let no one again turn Bangladesh into a subservient state: PM   * গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে’
  Date : 09-11-2026

সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি। পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এর আইনগত ভিত্তি আছে কি না, আসলেই আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না—ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইনকানুন পর্যালোচনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

তিনি বলেন, তবে প্রাইমা ফেসি কেস হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।

বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাস ও স্থাপনায় আক্রমণ করছে। পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে এবং এসব ঘটনা প্রতিহত করছে।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 49        
  
  সর্বশেষ
Hasina`s request for passport, NID a shameless act, says Rizvi
Six 100-bed hospitals in industrial areas: PM
বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com