Thursday 19th of November 2026
|
|
|
Headlines : * PM urges all democratic forces to unite against “fascist” resurgence   * কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত   * CEC seeks end to NID service harassment   * এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি   * গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন   * রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ ১৯ জনের সবাই নিহত   * Bangladesh qualifies for US DFC financing over labour-friendly policies: Mahdi   * শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে   * ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া   * বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা  

   বাংলা সংবাদ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া
  Date : 17-11-2026

ন্যূনতম বেতনের দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর।

বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাকশ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকরা জড়ো হন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অন্যদিকে, সাভারের রাজফুলবাড়ী এলাকায়ও বেলা ১১টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 78        
  
  সর্বশেষ
PM urges all democratic forces to unite against “fascist” resurgence
নিষিদ্ধ সংগঠনের আস্ফালন জনগণ সহ্য করবে না : মীর হেলাল
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com