Monday 23rd of November 2026
|
|
|
Headlines : * প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত   * পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ   * TCB plans to expand storage capacity to 100,000 tonnes   * Bangladesh declares Malaysian PM a VVIP ahead of his visit   * Indonesia candy factory fire: 24 body bags found, dozens missing   * পঞ্চগড়ে বাড়ছে শীত   * লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা   * বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম   * ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প   * উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই  

   বাংলা সংবাদ
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
  Date : 23-11-2026

বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বসে নেই, ক্ষমতার মোহে এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন।

আজ সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন।

‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এই সমাবেশের আয়োজন করে।

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হয়। কিন্তু ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে বৈঠক করলেন? সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন? এটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পরও তার হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছেন, এখনো তা-ই করছেন।

দেশের বিভিন্ন স্থানে নাশকতার চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।

তিনি আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

সমাবেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী খান মনজুর মোরশেদ এবং নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউমসহ প্রকৌশলী সমাজের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 25        
  
  সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি
বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com