×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Wednesday 11th of November 2026 E-paper
* Singapore launches gold storage service for central banks   * RMG exports to new markets, including Japan and Turkey, rise by 9.5pc   * Substandard universities producing unemployed graduates: President   * Duchess of Edinburgh visits Rohingya camps in Cox’s Bazar   * সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম   * মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি   * আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ   * Six 100-bed hospitals in industrial areas: PM   * ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে’   * China`s producer prices top forecasts in October  
   Quran & Hadish
  ব্রিটেনে গভীর রাতে ৪ মসজিদে হামলা
21, March, 2019, 9:00:52:PM

গভীর রাতে যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে চারটি মসজিদে হাতুড়ি হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় মসজিদের জানালা, দরজা ভাঙচুর করেছে অস্ত্রধারী অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খরব পাওয়া যায়নি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে বুধবার রাতের এসব হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বার্মিংহামের মুসলিম সম্প্রদায়ের মাঝে। তারা শুক্রবারের জুমআর নামাজের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য দেশটির পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ বলছে, রাতে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুরের এসব ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, রাতে উইটনের উইটন ইসলামিক সেন্টারে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করা হয়।

মসজিদের ইমাম বলছেন, রাত দেড়টা থেকে ২ টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলছে, রাতে তারা হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন।
বার্মিংহাম মসজিদ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, তারা মসজিদ হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত।

বিবৃতিতে বলা হয়, বার্মিংহাম মসজিদ একটি প্রার্থনার জায়গা, একটি শান্তির জায়গা। এমন ঘটনা নেক্কারজনক বলে অবিহিত করে কাউন্সিল।



  
Share Button
  

    
Shab-e-Qadr tonight
.............................................................................................
ব্রিটেনে গভীর রাতে ৪ মসজিদে হামলা
.............................................................................................
ইতালী ছাত্রলীগের নির্বাচনী প্রচারণা শুরু
.............................................................................................
ইতালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
.............................................................................................
লন্ডনে ইতালিয়ান সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত
.............................................................................................
হার্ভার্ডের স্বীকৃতি পেলো ৬ বছরের শিশু
.............................................................................................
‘এক জীবন’ এলবাম শেখ রেহানাকে উপহার দিলেন সুমি
.............................................................................................
খালেদা জিয়াকে মুক্তির দাবি ইতালি যুবদলের
.............................................................................................
ইতালিতে বরিশাল সমিতির ভিন্নধর্মী আয়োজন
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com