×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Tuesday 23rd of June 2026 E-paper
* আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে   * 18 dead in France as Europe bakes   * ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু   * ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী   * PM urges Malaysia to open labour market, hire more Bangladeshi workers   * বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর   * মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা   * Budget debriefing sessions to strengthen parliamentary democracy: Speaker   * Finance Minister outlines reform agenda to boost growth, investment   * Sylhet DC Sarwar Alam withdrawn  
   বাংলা সংবাদ
  ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

ভিয়েতনাম যুদ্ধের সময় বনাঞ্চল ও ফসলের ক্ষেত ধ্বংস করতে ‘এজেন্ট অরেঞ্জ’ নামে একটি মারাত্মক রাসায়নিক আকাশ থেকে স্প্রে করেছিল মার্কিন বিমানবাহিনী। লক্ষ্য ছিল কমিউনিস্ট যোদ্ধাদের খাদ্য সরবরাহ বন্ধ করা। সেই ঘটনার অর্ধশতক পর, এজেন্ট অরেঞ্জের অন্যতম প্রধান উপাদান ‘২,৪-ডি’ নামে আগাছানাশকটি এখনো দেদারসে ব্যবহৃত হচ্ছে ভারতসহ বিভিন্ন দেশের কৃষিজমিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ক্যানসার গবেষণা সংস্থা একে ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে।

শুধু ‘২,৪-ডি’ একাই নয়, ভারতের কৃষিক্ষেত্রে এমন অনেক বিতর্কিত রাসায়নিকের ব্যবহার চলছে, যা উন্নত বিশ্বে বহু আগে নিষিদ্ধ হয়েছে। যেমন বিশ্বজুড়ে ৭০টিরও বেশি দেশে নিষিদ্ধ হওয়া আগাছানাশক ‘প্যারাকোয়াট’ এবং ডব্লিউএইচও কর্তৃক ক্যানসারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত ‘গ্লাইফোসেট’ অবলীলায় ব্যবহৃত হচ্ছে ভারতের ফসলি মাঠে। স্বাস্থ্যক্ষতির আশঙ্কায় ৩১টি দেশে নিষিদ্ধ ‘ডাইমেথোয়েট’ এবং মৌমাছির বংশ ধ্বংসকারী কীটনাশক ‘অ্যাসিফেট’ কোনো বাধা ছাড়াই বিক্রি হচ্ছে ভারতীয় বাজারে। এসব ক্ষতিকর রাসায়নিক কৃষিজমি থেকে ফসলের মাধ্যমে সরাসরি চলে আসছে মানুষের খাবারের থালায়, যা নীরবে কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণ।

এই অনিয়ন্ত্রিত রাসায়নিকের ব্যবহার ভারতের অভ্যন্তরীণ জনস্বাস্থ্যকেই কেবল হুমকির মুখে ফেলেনি, আন্তর্জাতিক বাজারেও দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষতিকর কীটনাশক ও ভারী ধাতুর উপস্থিতির কারণে ২০২৪ সালের মে থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশ ভারতের ৩৬৫টি কৃষিজাত পণ্য বাতিল বা প্রত্যাখ্যান করেছে। বৃহত্তম বাণিজ্য জোটে ভারতীয় পণ্য এভাবে বাতিল হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তার চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো কোটি কোটি ভারতীয় নাগরিকের প্রতিদিন এই বিষাক্ত খাবার গ্রহণ করা।

ভারতে ক্যানসার এরই মধ্যে একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে নতুন ক্যানসার রোগী শনাক্ত হয়েছিল ১৪ লাখ ৬০ হাজার। ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ১৫ লাখ ৭০ হাজারে পৌঁছাবে বলে আশঙ্কা করা হয়েছিল। ক্যানসারের একাধিক কারণ থাকতে পারে এবং কোনো একটি নির্দিষ্ট কীটনাশককে এর জন্য এককভাবে দায়ী করা যায় না, তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ক্যানসার সৃষ্টি করতে পারে এমন সম্ভাব্য উপাদানের সংস্পর্শ যতটা সম্ভব কমিয়ে আনা উচিত।

প্যারাকোয়াট: বিদেশে নিষিদ্ধ হলেও ভারতে কেন বৈধ?
১৮৮২ সালে অস্ট্রিয়ান রসায়নবিদ হুগো উইডেল প্রথম ‘প্যারাকোয়াট’ সংশ্লেষণ করেন। ১৯৫০-এর দশকে ব্রিটেনের ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর আগাছানাশক গুণাগুণ আবিষ্কার করে এবং পরে সুইজারল্যান্ডের সিনজেনটা ও বর্তমানে চীনের কেমচায়না এর মালিকানা পায়। তীব্র বিষাক্ততার কারণে ২০০৭ সালেই ইউরোপীয় ইউনিয়ন কৃষিকাজে প্যারাকোয়াট নিষিদ্ধ করে। বর্তমানে অন্তত ৭৪টি দেশে এটি নিষিদ্ধ হলেও ভারতে তা সম্পূর্ণ বৈধ।

চিকিৎসাবিজ্ঞানীদের মতে, প্যারাকোয়াটের বিষক্রিয়া এতটাই মারাত্মক যে এর কোনো সুনির্দিষ্ট অ্যান্টিডোট বা প্রতিষেধক নেই। সামান্য পরিমাণ প্যারাকোয়াট শরীরে প্রবেশ করলে ফুসফুস ও কিডনি বিকল হতে পারে এবং এটি পারকিনসন্স রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

ভারতের রাজস্থানের কিষাণ মহাপঞ্চায়তসহ বিভিন্ন কৃষক সংগঠন এটি নিষিদ্ধের দাবি জানিয়েছে। কেরালা ও তেলেঙ্গানার মতো কিছু রাজ্য এর বিরুদ্ধে পদক্ষেপ নিলেও দেশব্যাপী নিষেধাজ্ঞা চেয়ে করা একটি আবেদন এখনো সুপ্রিম কোর্টে ঝুলে আছে।

গ্লাইফোসেট নিয়ে বিশ্বজুড়ে লড়াই
সুইশ রসায়নবিদ হেনরি মার্টিন আবিষ্কৃত এবং পরবর্তীতে মার্কিন বহুজাতিক কোম্পানি মনসান্টোর তৈরি ‘রাউন্ডআপ’ বা গ্লাইফোসেট ইতিহাসের অন্যতম সফল কৃষিপণ্য। তবে ২০১৫ সালে ডব্লিউএইচও’র ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) গ্লাইফোসেটকে ক্যানসার সৃষ্টির জন্য দায়ী (গ্রুপ ২এ) বলে ঘোষণা করার পর বিশ্বজুড়ে আইনি লড়াই শুরু হয়। মনসান্টো কিনে নেওয়া জার্মান কোম্পানি বায়ার ক্যানসার সৃষ্টির মামলার নিষ্পত্তির জন্য এরই মধ্যে শত কোটি ডলার জরিমানা গুনেছে।

তবে ভারতের নিয়ন্ত্রক সংস্থাগুলো বহুজাতিক কোম্পানির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে একে এখনো ‘নিরাপদ’ বলে সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। গণমাধ্যম ‘কিষাণ তক’-এর সম্পাদক ও কৃষি বিশেষজ্ঞ ওম প্রকাশ একে আমলা ও বহুজাতিক কোম্পানির যোগসাজশ উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

মৌমাছি ও জীববৈচিত্র্য ধ্বংসকারী কীটনাশক
তুলা, শাকসবজি ও ডাল চাষে বহুল ব্যবহৃত কীটনাশক ‘অ্যাসিফেট’ মানবদেহের চেয়েও বেশি ক্ষতি করছে পরিবেশ ও পরাগায়নকারী পতঙ্গদের। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, অ্যাসিফেটের ব্যবহারে মধু উৎপাদনকারী মৌমাছি এবং প্রজাপতির মতো উপকারী কীট-পতঙ্গ মারা যাচ্ছে, যা বৈশ্বিক খাদ্য উৎপাদনের জন্য এক বড় হুমকি। মৌমাছির সংখ্যা কমে গেলে ফল, সবজি ও তৈলবীজের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। ভারতে জাসিড, থ্রিপস বা সাদা মাছি দমনে সস্তা ও কার্যকর উপায় হিসেবে এটি দেদারসে ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

ভারতের সার ও কীটনাশক লবি হয়তো যুক্তি দিতে পারে, আধুনিক কৃষিব্যবস্থা রাসায়নিক ছাড়া সচল রাখা সম্ভব নয় এবং এটি নিষিদ্ধ করলে উৎপাদন খরচ বাড়বে ও ফলন কমবে। তবে সমালোচকদের প্রশ্ন অন্য জায়গায়। ইউরোপ ও পশ্চিমা বিশ্ব যে রাসায়নিকগুলোকে মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনা করে নিষিদ্ধ করেছে, উন্নয়নশীল দেশ হিসেবে ভারতে সেগুলোর বিশাল বাজার কীভাবে বজায় থাকে?

সূত্র: ইন্ডিয়া টুডে

Share Button
  
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে
.............................................................................................
যাত্রাবাড়ী-সায়েদাবাদে পুলিশের কড়া নজরদারি
.............................................................................................
অক্ষয়ের সঙ্গে বাগদান ভাঙা নিয়ে মুখ খুললেন রাবিনা
.............................................................................................
বিশ্বকাপের মাঝেই অ্যাতলেটিকো ছাড়ার ঘোষণা আলভারেজের, গন্তব্য কোথায়
.............................................................................................
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল
.............................................................................................
হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
.............................................................................................
ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু
.............................................................................................
জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড
.............................................................................................
কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?
.............................................................................................
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী
.............................................................................................
নতুন ভূমিকায় মৌ
.............................................................................................
সংগীত দিবসে এলো কাজী নজরুলের বর্ষার গান
.............................................................................................
শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলই ভয়ঙ্কর : অস্ট্রিয়া কোচ
.............................................................................................
কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮
.............................................................................................
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা
.............................................................................................
উচ্চতর গণিতে ৮৮ পেয়েছিলেন কুসুম শিকদার, অন্যান্য বিষয়ে কত?
.............................................................................................
যুদ্ধে ইরানের জয় হয়েছে, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
.............................................................................................
আষাঢ়-শ্রাবণে আবারও জলাবদ্ধতার শঙ্কায় ঢাকা
.............................................................................................
বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!
.............................................................................................
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
.............................................................................................
তিস্তায় বেড়েছে পানি, পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতা জারি
.............................................................................................
ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে
.............................................................................................
মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
.............................................................................................
ব্যবসার পথে কোনো ব্যক্তি-প্রতিষ্ঠান বাধা হলে ‘দরজা দেখিয়ে দেওয়া হবে’
.............................................................................................
চট্টগ্রামে ফের গুলি ছুড়ে চাঁদা দাবি, চিহ্নিত হয়নি ৫ অস্ত্রধারী
.............................................................................................
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
.............................................................................................
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা, হতে পারে বন্যা
.............................................................................................
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা
.............................................................................................
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে
.............................................................................................
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩
.............................................................................................
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
.............................................................................................
বেনজীরকে ফেরাতে আরবিতে ১৪৪ পাতার নথি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
পশ্চিমবঙ্গে এসেই মোদীর মুখে বাংলাদেশ প্রসঙ্গ
.............................................................................................
হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান
.............................................................................................
দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
.............................................................................................
যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন
.............................................................................................
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
.............................................................................................
ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা
.............................................................................................
‘পেড্ডি’-এর লভ্যাংশ নিয়ে প্রযোজক ও ফিল্ম চেম্বারের দ্বন্দ্ব
.............................................................................................
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
.............................................................................................
মেসিকে সেরা মানার সময় এসে গেছে: রোনালদো
.............................................................................................
ফ্রুট ব্যাগিংয়ে সুরক্ষিত হিমসাগর আম
.............................................................................................
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
.............................................................................................
বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের
.............................................................................................
কেইনের জোড়া গোলের পর গোল্ডেন বুটের দৌড়ে কারা!
.............................................................................................
‘কি রাগ করলা?’ কাকে বললেন প্রভা?
.............................................................................................
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’
.............................................................................................
মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com