×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Tuesday 21st of July 2026 E-paper
* ADR can cut pending cases to around 2 million within next year: Asaduzzaman   * ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩   * বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক   * সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা   * মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী   * দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার   * প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ   * PM reaffirms commitment to workers` rights during talks with ILO chief   * বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে   * মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত  
   বাংলা সংবাদ
  ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

তুমুল উন্মাদনা ও রোমাঞ্চ ছড়ানো ফুটবল বিশ্বকাপ শেষের পথে। আর কেবল একটি ম্যাচ বাকি। ফাইনালের মহারণ। এবারের আসরের সেরা খেলোয়াড় কারা হচ্ছেন এবং ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে কারা এগিয়ে আছেন শেষ মুহূর্তে সেসবের হিসাব-নিকাশ চলছে।

আজ (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে লড়বে আর্জেন্টিনা-স্পেন। যেখানে বিশ্বসেরা নির্বাচনের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের বিচারে ছয়টি বড় পুরস্কারও তুলে দেবে ফিফা। এর মধ্যে শীর্ষ তিন পুরস্কার গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ। যথাক্রমে আসরের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকের হাতে উঠবে এসব মর্যাদাপূর্ণ পুরস্কার।

গোল্ডেন বুট বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় ফিফা গোল্ডেন বুট। ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। এবারও এই পুরস্কারটির বড় দাবিদার তিনি।

সমান গোল হলেও অ্যাসিস্টের দিক থেকে কিলিয়ান এমবাপের চেয়ে এগিয়ে ছিলেন টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল খেলতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যা তাকে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রেখেছিল। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে যান এমবাপে। চলতি বিশ্বকাপে ফরাসি অধিনায়কের গোলসংখ্যাকে ১০। যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে তুলে দিয়েছে। অন্যদিকে, লিওনেল মেসির গোলসংখ্যা বর্তমানে ৮।

ফাইনালে স্পেনের বিপক্ষে মেসি দুই গোল করলেও, তা গোল্ডেন বুট জয়ের জন্য যথেষ্ট হবে না। কারণ, গোলসংখ্যা সমান হলে ফিফার টাইব্রেকিং নিয়ম প্রযোজ্য হবে। প্রথম টাইব্রেকার হলো অ্যাসিস্ট। এমবাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটি অ্যাসিস্ট করে মোট ৪টি অ্যাসিস্টে পৌঁছেছেন, যা মেসির অ্যাসিস্ট সংখ্যারও সমান।

এরপরও যদি গোল ও অ্যাসিস্ট– দুই পরিসংখ্যানই সমান থাকে, তাহলে দ্বিতীয় টাইব্রেকার হবে কে কত কম সময় খেলেছেন। এক্ষেত্রেও সুবিধাজনক অবস্থানে আছেন এমবাপে। ফলে ফাইনালে মেসি যদি শুধু দুটি গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলেও গোল্ডেন বুট যাবে ফরাসি তারকার হাতেই। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে দলীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি লড়াই চলবে ব্যক্তিগত পুরস্কারের জন্যও।

এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা

কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ১০ গোল, ৪ অ্যাসিস্ট লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৮ গোল, ৪ অ্যাসিস্ট

গোল্ডেন বুট জিততে মেসিকে যা করতে হবে

ফাইনালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক (৩ গোল) করতে হবে অথবা, ২ গোলের সঙ্গে অন্তত ১টি অ্যাসিস্ট করতে হবে

গোল্ডেন বল আর্জেন্টিনাকে দীর্ঘ সাড়ে তিন দশক পর বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে কাতারে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে এবং টুর্নামেন্ট কভার করা স্বীকৃতিপ্রাপ্ত সংবাদমাধ্যমের ভোটে আসরের সেরা ফুটবলার নির্বাচিত করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পান যথাক্রমে সিলভার বল ও ব্রোঞ্জ বল।

১৯৭৮ সালে চালু হওয়া এই পুরস্কার অনেক সময় এমন খেলোয়াড়ও জিতেছেন, যাদের দল বিশ্বকাপ জিততে পারেনি। যেমন– জিনেদিন জিদান (২০০৬), লিওনেল মেসি (২০১৪ ও ২০২২) এবং লুকা মদ্রিচ (২০১৮)। কারণ, ফাইনাল শুরুর আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যায়। এখন পর্যন্ত একমাত্র গোলরক্ষক হিসেবে ২০০২ সালে গোল্ডেন বল জিতেছিলেন অলিভার কান।

মেসিই একমাত্র ফুটবলার, যিনি দুইবার গোল্ডেন বল জিতেছেন। ৩৯ বছর বয়সী মেসি এবারও সম্ভাব্য বিজয়ীদের তালিকায় শীর্ষে। তার সঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপে ও স্বদেশি সতীর্থ মাইকেল অলিসে। এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম, নরওয়ের আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

গোল্ডেন গ্লাভ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গতবার এই পুরস্কার জিতেছিলেন। বিশ্বকাপের সেরা গোলরক্ষক নির্বাচনে আসরজুড়ে গোলরক্ষকের প্রভাব, গুরুত্বপূর্ণ সেভ এবং ক্লিন শিটের সংখ্যার বিষয় বিবেচনায় নেওয়া হয়। ১৯৯৪ সালে চালু হওয়া এই পুরস্কার ২০১০ সাল পর্যন্ত লেভ ইয়াশিন অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল। গত পাঁচ আসরের চারজন বিজয়ীই পরে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।

এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের পারফরম্যান্স ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে কেপ ভার্দের ভোজিনহা দুর্দান্ত সেভ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তাকে নিয়ে ইন্টার মায়ামির আগ্রহের খবরও প্রকাশিত হয়েছে। এ ছাড়া নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।

Share Button
  
৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
.............................................................................................
অস্থির কাঁচাবাজার, সেঞ্চুরি ছুঁয়েছে বেশিরভাগ সবজি
.............................................................................................
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
.............................................................................................
শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’
.............................................................................................
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, ব্ল্যাকমেইলের অভিযোগ
.............................................................................................
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর
.............................................................................................
বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক
.............................................................................................
সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
.............................................................................................
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী
.............................................................................................
টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা আঘাত তেহরানের
.............................................................................................
বিভীষিকাময় সেই স্মৃতি আজও তাড়া করে মাইলস্টোনের খুদে শিক্ষার্থীদের
.............................................................................................
দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার
.............................................................................................
রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
.............................................................................................
সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করল ইয়েমেনি হুথি গোষ্ঠী
.............................................................................................
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
.............................................................................................
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ
.............................................................................................
সেই রিজেন্ট সাহেদ ফের গ্রেপ্তার
.............................................................................................
শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
.............................................................................................
বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে
.............................................................................................
মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত
.............................................................................................
উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
.............................................................................................
আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
.............................................................................................
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
.............................................................................................
হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা
.............................................................................................
টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
.............................................................................................
পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
.............................................................................................
ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা
.............................................................................................
জুলাইয়ের চেতনা বেচে বেশিদিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
ভেনেজুয়েলায় ভূমিকম্প, সামরিক অভিযানে ধীরগতি ও সমন্বয়হীনতার অভিযোগ
.............................................................................................
সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬
.............................................................................................
সদরঘাটে ট্রলারডুবি : নিখোঁজ দুজনের জীবিত সন্ধান মিলেছে
.............................................................................................
হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
.............................................................................................
ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা
.............................................................................................
লবণ কারখানায় অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু
.............................................................................................
লেবানন, সিরিয়া ও গাজার ‘নিরাপত্তা অঞ্চলে’ সেনা মোতায়েন অব্যাহত রাখবে ইসরাইল
.............................................................................................
যুদ্ধের আগুনে মধ্যপ্রাচ্য, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি চরম ঝুঁকিতে
.............................................................................................
২০০ বার সুরা ইখলাস পড়ার ফজিলত
.............................................................................................
লোহিত সাগরের জলপথ বন্ধ করতে হুথি গোষ্ঠীকে প্রস্তুত থাকার নির্দেশ
.............................................................................................
রাজকীয় সাজে মায়াবী পূর্ণিমা
.............................................................................................
চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
.............................................................................................
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
.............................................................................................
বিশ্বকাপে আর্জেন্টিনার সবশেষ হারের ম্যাচের রেফারি এবার ফাইনালে
.............................................................................................
দেশের ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস
.............................................................................................
ইরান ‘ভালো আচরণ’ না করলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
.............................................................................................
মা হচ্ছেন সোহিনী সরকার
.............................................................................................
ইরানে মার্কিন বাহিনীর হামলা গড়ালো টানা ৫ম দিনে
.............................................................................................
বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
.............................................................................................
আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
.............................................................................................
আর্জেন্টিনার ম্যাচ চলাকালে হঠাৎ তরুণকে ছুরিকাঘাত
.............................................................................................
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com