×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Tuesday 11th of August 2026 E-paper
* এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫   * দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী   * কানাডায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি   * সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার   * ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী   * Fascism beneficiaries not sitting idle, actively working to destabilise energy sector: PM   * শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী   * ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক   * Houthi attacks kill 10 in Yemen as rebels target oil-rich Marib   * সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত  
   বাংলা সংবাদ
  হাশরের ময়দানের ৫ প্রশ্ন

ইসলামের দৃষ্টিতে জীবন একটি নির্দিষ্ট মেয়াদের পরীক্ষা কেন্দ্র। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমাদের প্রত্যেকের জীবনে এই পরীক্ষা শুরু হয়, মৃত্যুর মাধ্যমে শেষ হয়। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে হাশরের ময়দানে। এই যাপিত জীবনের ব্যাপারে আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলার দরবারে জবাবদিহি করতে হবে। পৃথিবীর জীবনে আল্লাহর দেওয়া সময়, শক্তি, সম্পদসহ সব নেয়ামতের হিসাব দিতে হবে।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কেয়ামতের দিন পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদের আগপর্যন্ত আদম সন্তানের পা আল্লাহর দরবার থেকে একচুলও নড়তে পারবে না:

১. তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে, সে তা কী কাজে ব্যয় করেছে?
২. তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তা কী কাজে ক্ষয় করেছে?
৩. তার ধন-সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তা কোত্থেকে অর্জন করেছে?
৪. ধন-সম্পদ সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হবে, সে ধন-সম্পদ কোথায় ব্যয় করেছে?
৫. অর্জিত জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জ্ঞান অনুযায়ী কী আমল করেছে? (সুনানে তিরমিজি: ২৪১৬)
হাদিসে বর্ণিত এই পাঁচটি প্রশ্ন মূলত প্রতিটি মানুষের জীবনযাত্রার এক সামগ্রিক খতিয়ান। কেয়ামতের বিচারালয়ে পার পেতে হলে এই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে প্রস্তুত রাখা আবশ্যক।

১. সময়ের মূল্যায়নের গুরুত্ব
জীবন নির্দিষ্ট কিছু মুহূর্ত ও দিনের সমষ্টি। জীবনের প্রতিটি সেকেন্ড আল্লাহর দেওয়া অনন্য নেয়ামত। এই নেয়ামত কি আল্লাহর আনুগত্য, মানবসেবা ও সৎকাজে অতিবাহিত হয়েছে, নাকি অলসতা, আড্ডা, অনর্থক বিনোদন ও পাপাচারের পেছনে শেষ হয়েছে এই প্রশ্ন প্রথম করা হবে। যারা দুনিয়ার জীবনে সময়ের মূল্য দেয়নি, অবহেলায় সময় নষ্ট করেছে, তারা প্রথম প্রশ্নেই আটকে যাবে।

২. যৌবনের শক্তির সঠিক ব্যবহার করতে হবে
যদিও যৌবনকালের সময়টুকু পুরো জীবনের সময়েরই অন্তর্ভুক্ত, তবুও এর বিশেষ গুরুত্বের কারণে আলাদাভাবে যৌবনের হিসাবও চাওয়া হবে। যৌবন জীবনের বসন্তকাল; ইচ্ছা, আবেগ, উদ্যম ও শারীরিক শক্তির সর্বোচ্চ বিকাশ ঘটে এই সময়ে। পাপের প্রলোভন যেমন যৌবনে বেশি থাকে, তেমনি এই বয়সের ইবাদতও আল্লাহর কাছে বেশি মূল্যবান। যৌবনের শক্তিকে কুপ্রবৃত্তি ও পাপাচারের পেছনে ক্ষয় না করে আল্লাহর আনুগত্যে সঁপে দেওয়াই মুমিনের লক্ষ্য হওয়া উচিত।

৩. সম্পদ উপার্জনের পন্থা হালাল হওয়া জরুরি
জীবনে নিজে বেঁচে থাকতে, স্ত্রী-সন্তানদের ফরজ হক আদায় করতে অর্থের প্রয়োজন হয়। প্রয়োজন অনুযায়ী অর্থ উপার্জনের চেষ্টা করা জরুরি। পাশাপাশি অর্থ উপার্জনের পন্থা হালাল হওয়াও জরুরি। উপার্জন হালাল না হলে ইবাদত কবুল হয় না। হাশরের ময়দানের পাঁচ প্রশ্নের অন্যতম হলো, আপনি কীভাবে সম্পদ উপার্জন করেছেন? হালাল ব্যবসা, সততা ও পরিশ্রমের মাধ্যমে উপার্জন করেছেন নাকি সুদ, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে করেছেন? উপার্জিত প্রতিটি মুদ্রার উৎসের স্পষ্ট কৈফিয়ত দিতে হবে।

৪. সম্পদ ব্যয়ও করতে হবে হালাল পথে
সম্পদ কেবল হালাল উপায়ে উপার্জন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না বরং তা কোথায় এবং কীভাবে খরচ করা হলো সেটির হিসাবও আলাদাভাবে দিতে হবে। অপচয়, অপব্যয়, অহংকার, প্রদর্শনপ্রিয়তা কিংবা কোনো হারাম কাজে সম্পদ ব্যয় হয়েছে কিনা, নাকি জাকাত, সদকা, পরিবারের ভরণ-পোষণ ও জনকল্যাণে ব্যয় করা হয়েছে তা যাচাই করা হবে। হালাল উপার্জনের টাকাও যদি হারাম পথে ব্যয় হয়, তবে তা কঠিন শাস্তির কারণ হবে।

৫. জ্ঞান অনুযায়ী আমল করতে হবে
যৌবনের শক্তি ও ধন-সম্পদের মতো জ্ঞানও আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের সদ্ব্যবহার করা আমাদের দায়িত্ব। কেউ যদি জ্ঞান লাভ করার পরও জ্ঞান অনুযায়ী আমল না করে, তাহলে তার জ্ঞান কেয়ামতের দিন তার বিরুদ্ধেই দলিল হিসেবে দাঁড়াবে। অজ্ঞ ব্যক্তির ভুল আর জ্ঞান লাভ করা ব্যক্তির ভুল সমান নয়। জ্ঞান লাভ করার সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়ে যায়।

Share Button
  
এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
.............................................................................................
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
.............................................................................................
টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন, ভয়াবহ বন্যার আশঙ্কা
.............................................................................................
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
.............................................................................................
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
.............................................................................................
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়
.............................................................................................
নাবিলার আত্মোপলব্ধি
.............................................................................................
হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
.............................................................................................
দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী
.............................................................................................
কানাডায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
.............................................................................................
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
.............................................................................................
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
.............................................................................................
কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের
.............................................................................................
বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
.............................................................................................
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী
.............................................................................................
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে প্রস্তুত সাত ভেন্যু
.............................................................................................
বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে : ত্রাণমন্ত্রী
.............................................................................................
বাবা হারালেন মেসি
.............................................................................................
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে
.............................................................................................
শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
.............................................................................................
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
.............................................................................................
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম
.............................................................................................
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক
.............................................................................................
ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে দিনের তাপমাত্রা
.............................................................................................
হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন
.............................................................................................
সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত
.............................................................................................
নরসিংদীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
.............................................................................................
হাশরের ময়দানের ৫ প্রশ্ন
.............................................................................................
আইনি বিপাকে সালমান
.............................................................................................
পরিবর্তন হয়ে নতুন নামে আসছে র‌্যাব
.............................................................................................
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম
.............................................................................................
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
.............................................................................................
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিতের বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
.............................................................................................
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
.............................................................................................
বিশ্ববাজারে কমল তেলের দাম
.............................................................................................
বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে স্বর্ণের দাম
.............................................................................................
তিন বিভাগে বন্যার শঙ্কা
.............................................................................................
‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে’
.............................................................................................
সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত
.............................................................................................
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার
.............................................................................................
ফেনীতে তীব্র গ্যাস সংকটে সিএনজি চালকদের ভোগান্তি
.............................................................................................
জুলাই স্মৃতি জাদুঘর আজ থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা
.............................................................................................
উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
.............................................................................................
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৭, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান
.............................................................................................
কেমন ছিল ৫ আগস্ট ঢাকার সকাল
.............................................................................................
পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
.............................................................................................
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করলো কোস্ট গার্ড
.............................................................................................
১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা
.............................................................................................
রাজধানীর যেসব সড়ক আজ এড়িয়ে চলবেন
.............................................................................................
ফের বেড়েছে তিস্তার পানি, ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com