×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Monday 14th of September 2026 E-paper
* 100pc local employment possible in RMG sector without foreign officials: Mahdi Amin   * সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু   * Zubaida stresses inclusive, affordable healthcare for all   * PM seeks more Chevron investment in gas sector   * PM to present new Bangladesh vision at UNGA: Humaiun   * ইন্দোনেশিয়া জাহাজডুবি, নিখোঁজ ১৪০ যাত্রী   * স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী   * ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী   * PM calls for collective efforts to build desired state   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর  
   বাংলা সংবাদ
  রাসুলুল্লাহর (সা.) সুন্নাহ অনুসরণের গুরুত্ব

সুন্নাহ শব্দের অর্থ হলো নিয়ম, পথ, পদ্ধতি ইত্যাদি। আর প্রিয় নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যে কোনো কথা, কাজ, তাঁর সকল প্রকার সমর্থন ও মৌনসম্মতি, তাঁর দৈহিক অবয়ব, তাঁর যাবতীয় গুণবৈশিষ্ট্য এবং তাঁকে ঘিরে যত আলোচনা আছে তার সবকিছুই সুন্নাহর অন্তর্ভুক্ত।

প্রিয় নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ অনুসরণ একজন মুসলমানের জন্য অপরিহার্য। সুন্নাহর অনুকরণ ছাড়া একজন মুসলমানের পক্ষে প্রকৃত অর্থে মুসলমান হয়ে ওঠা আসলে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সুরা আহযাবের ২১ নম্বর আয়াতে বলেছেন, ‘যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী, তাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে অনুপম আদর্শ।’ তাঁর আদর্শের কোনো বিকল্প নেই এবং তাঁর মতো এমন আদর্শ পৃথিবীতে আর কখনো আসেনি।

কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ইমানের পূর্বশর্ত হিসেবে নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুসরণ ও অনুকরণকে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে বেশ কয়েকটি আয়াত রয়েছে। সুরা আনফালে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো।’ এ আয়াত থেকে পরিষ্কার বোঝা যায়, আমাদেরকে ইমানদার হতে হলে নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আনুগত্য করতে হবে, তাঁর অনুকরণ ও অনুসরণ করতে হবে। তাঁর অনুকরণ-অনুসরণ ছাড়া আখেরাতে আমাদের মুক্তি কিংবা জান্নাত লাভ কোনোভাবেই সম্ভব নয়।

কোরআনে কারীমের সুরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, ‘হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার (অর্থাৎ রাসুলে কারীমের) অনুকরণ-অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করবেন।’

আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ মোস্তফাকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জন্য অনুপম আদর্শ ও বাস্তব মডেল হিসেবে উপস্থাপন করেছেন। অর্থাৎ আল্লাহ যেমন বন্দেগী প্রত্যাশা করেন এবং যে দাসত্বের নির্দেশ তিনি দেন, তার বাস্তব উদাহরণ হিসেবে মুহাম্মদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের কাছে পাঠিয়েছেন।

নবী কারীমের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুকরণ-অনুসরণের ওপরই আমাদের জান্নাত নির্ভর করে। আমরা যদি জান্নাতি হতে চাই, তবে তাঁর সুন্নাহর অনুসরণ ছাড়া অন্য কোনো পথ নেই। সুরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।’

একই সাথে তাঁর আনুগত্যকে কোরআনে কারীমে স্বয়ং আল্লাহর আনুগত্য বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ কেউ যদি নবীজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পরিপূর্ণভাবে অনুসরণ করে, তবে তা প্রকারান্তরে আল্লাহর আনুগত্য বলেই বিবেচিত হয়। সুরা নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, সে মূলত আল্লাহ তাআলারই আনুগত্য করল। আর যে ব্যক্তি রাসূলের আনুগত্য থেকে বিমুখ থাকল, (হে রাসুল!) আপনাকে তাকে বাঁচাবার দায়িত্বশীল করে আমি পাঠাইনি।’

অতএব, একজন ইমানদারকে যদি প্রকৃত ইমানদার হতে হয় এবং আল্লাহর আনুগত্য করতে হয়, তবে তাকে সুন্নাতে রাসুল জেনে-বুঝে জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রতিটি সুন্নাহকে আমলে আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

নবী কারীমের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আনুগত্য ও অনুসরণ না করার ফলে আল্লাহর পক্ষ থেকে ফিতনা ও শাস্তি নাজিল হওয়ার কথা কোরআনের বেশ কয়েকটি আয়াতে বলা হয়েছে। সুরা নূরে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, ‘যারা নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশের বিরুদ্ধাচরণ করে কিংবা তাঁর আদর্শের পরিপন্থী কোনো আদর্শ জীবনে গ্রহণ করে, তারা যেন সতর্ক থাকে; পাছে আল্লাহর পক্ষ থেকে ফিতনা এসে তাদেরকে গ্রাস করে এবং কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করে।’

হাদিসের ভান্ডারের দিকে তাকালেও আমরা দেখতে পাই, বহু হাদিসে নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ বিষয়ে সতর্ক করেছেন, যাতে আমরা সুন্নাহ থেকে এক চুলও বিচ্যুত না হই। একটি বিখ্যাত হাদিসে নবীজি বলেছেন, ‘আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, এগুলোকে আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথহারা বা গোমরাহ হবে না। তার একটি হলো আল্লাহর কিতাব (কোরআনে কারীম) এবং অপরটি হলো তাঁর নবীর সুন্নাহ।’

উম্মুল মুমিনীন আয়েশা (রা.) আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি দ্বীনের নামে এমন কিছু করবে যা নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশ বা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, তবে বাহ্যত তা যত ভালো কাজই মনে হোক না কেন, তা আল্লাহর কাছে বাতিল ও প্রত্যাখ্যাত বলে গণ্য হবে।’

অন্য আরেকটি হাদিসে নবীজি (সা.) বলেছেন, তোমাদের মধ্যে যারা আমার পরে পৃথিবীতে থাকবে, তারা দেখবে যে মানুষ নানা মতের দিকে আহ্বান করছে। নানা মত ও পথ দেখে মানুষ যখন বিভ্রান্ত হয়ে পড়বে, সে সময়ের করণীয় সম্পর্কে নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সেই কঠিন ও বিভ্রান্তিকর পরিস্থিতিতে তোমাদের কর্তব্য হবে আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদীনের সুন্নাহকে অত্যন্ত শক্ত ও দৃঢ়ভাবে আঁকড়ে ধরা।

আজ যেন আমরা সেই কঠিন সময়টিই পার করছি। চতুর্দিকে এত মত, পথ ও আহ্বানের বেড়াজাল যে, আমরা বিভ্রান্ত হওয়ার উপক্রম। কোন পথের শেষ মাথায় জান্নাত অপেক্ষা করছে আর কোনটির মাথায় জাহান্নাম, তা নিরূপণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই এই সময়টিতেই সুন্নতে রাসুল আঁকড়ে ধরা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ইউটিউব চ্যানেল

Share Button
  
সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু
.............................................................................................
ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
.............................................................................................
পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার
.............................................................................................
তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের
.............................................................................................
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পানি কমছে
.............................................................................................
ইন্দোনেশিয়া জাহাজডুবি, নিখোঁজ ১৪০ যাত্রী
.............................................................................................
স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
.............................................................................................
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
.............................................................................................
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর
.............................................................................................
হুথিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
.............................................................................................
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
.............................................................................................
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
.............................................................................................
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
.............................................................................................
আদাবর হাক্কারপাড় খাল থেকে বস্তাবন্দি নারীর খণ্ডিত মাথা ও হাত উদ্ধার
.............................................................................................
ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
.............................................................................................
রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা
.............................................................................................
গুজরাটের ইলিশ আসছে বাংলাদেশে
.............................................................................................
ফের বাড়ল সবজির দাম
.............................................................................................
নতুন পরিচয়ে হানিয়া আমির
.............................................................................................
আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো
.............................................................................................
দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ গেলেন প্রধানমন্ত্রী
.............................................................................................
নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ
.............................................................................................
ফের ডুবলো রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
.............................................................................................
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
.............................................................................................
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
.............................................................................................
চট্টগ্রামে ৬৩ বিদেশি গ্রেফতার, পাসপোর্ট-ভিসা নেই কারও
.............................................................................................
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২২
.............................................................................................
‘বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি
.............................................................................................
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার
.............................................................................................
প্রতিপক্ষের জালে বায়ার্ন ও ইউনাইটেডের গোল উৎসব
.............................................................................................
ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য উৎপাদন, লক্ষাধিক টাকা জরিমানা
.............................................................................................
রাসুলুল্লাহর (সা.) সুন্নাহ অনুসরণের গুরুত্ব
.............................................................................................
পাচারের সময় তিন ট্রাক সার উদ্ধার, আটক ২
.............................................................................................
ঢাকার আকাশ মেঘলা, বজ্রসহ বৃষ্টি হতে পারে
.............................................................................................
মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট
.............................................................................................
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প
.............................................................................................
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী
.............................................................................................
কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ
.............................................................................................
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
.............................................................................................
ফিলিপাইনে ফেরিতে আগুন : ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ
.............................................................................................
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
.............................................................................................
দুদকের অনুসন্ধান রাজনৈতিক হয়রানির অংশ : আসিফ মাহমুদ
.............................................................................................
‘ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে’
.............................................................................................
পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট
.............................................................................................
আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
.............................................................................................
৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
.............................................................................................
চট্টগ্রামে এক সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত পাঁচ শতাধিক
.............................................................................................
বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান
.............................................................................................
কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
.............................................................................................
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com