×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Tuesday 15th of September 2026 E-paper
* স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে, জানে না সরকার: মীর শাহে আলম   * পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু   * রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম   * Industrial gas supply to rebound to 1.5-month ago level tomorrow: PM   * হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২   * ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন   * Around 2 crore children gets measles vaccines in five months   * Tk 1,276cr FSSP-II awaits ECNEC approval to strengthen financial sector   * শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ   * প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত  
   বাংলা সংবাদ
  ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করে গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দিতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে সচল রাখতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবসটি গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা ও আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের শক্ত ভিত্তি গড়ে দেওয়াকে সমর্থন করে। বিশ্বজুড়ে গণতন্ত্রের নীতি প্রচার ও সুসংহত করার উদ্দেশ্যে দিবসটি উদযাপন করা হয়।

তিনি বলেন, গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জীবনদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের সমবেদনা জানাচ্ছি। দিবসটি উপলক্ষে বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই দিবসের গুরুত্ব মানবাধিকার রক্ষা করা। কারণ গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। নির্বাচিত জনপ্রতিনিধিরা সেবা ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তে পৌঁছাতে সচেষ্ট হয়। গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না। আর সে কারণে জনগণকে ক্রীতদাসে পরিণত করা সম্ভব হয় না।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশে একদলীয় দুঃশাসনের কালো থাবা এখনও বিরাজমান। দেড় দশক ধরে বাংলাদেশেও নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবাধিকার উচ্ছেদ করে এক ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। নানা কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, ভিন্নমতের কারণে অনেকেই গুম, খুন ও আইনবহির্ভূত হত্যার শিকার হয়েছিল।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশের কিংবদন্তি ও আপসহীন যোদ্ধা দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটকে রাখা হয়েছিল। গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে মিথ্যা মামলায় আটক করে বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছিল।

রুহুল কবির রিজভী বলেন, ভয়াবহ দুর্দিন অতিক্রম করে ১৬ বছর পর দেশবাসী ২০২৪ সালের জুলাই-আগস্টে ঐতিহাসিক রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর এখন এদেশে প্রকৃত গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। গণতন্ত্রকে সচল রাখতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নারী ও পুরুষ অথবা অন্য কোনো লিঙ্গে সবার সমান অংশগ্রহণ এবং সুবিধা পাওয়ার নিশ্চয়তা লাভ করে গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজে। গণতন্ত্র লিঙ্গ ভেদে কারও প্রতি বৈষম্যকে বাড়ায় না, বরং সবার জন্য সমান আইনি ও সামাজিক অধিকার নিশ্চিত করে।

বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা দুঃসময় কাটিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টায় আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে।

Share Button
  
দেশে চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি
.............................................................................................
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে, জানে না সরকার: মীর শাহে আলম
.............................................................................................
‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’
.............................................................................................
বেড়েছে দাম, ছোট হয়েছে কেক-পাউরুটি
.............................................................................................
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু
.............................................................................................
ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
.............................................................................................
সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত
.............................................................................................
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম
.............................................................................................
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
.............................................................................................
চাঁদাবাজদের দায় দল বা সরকার নেবে না : আইনমন্ত্রী
.............................................................................................
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
.............................................................................................
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন
.............................................................................................
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
.............................................................................................
একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
.............................................................................................
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত
.............................................................................................
সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ
.............................................................................................
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
.............................................................................................
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন
.............................................................................................
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫৫
.............................................................................................
সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু
.............................................................................................
ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
.............................................................................................
পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার
.............................................................................................
তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের
.............................................................................................
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পানি কমছে
.............................................................................................
ইন্দোনেশিয়া জাহাজডুবি, নিখোঁজ ১৪০ যাত্রী
.............................................................................................
স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
.............................................................................................
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
.............................................................................................
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর
.............................................................................................
হুথিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
.............................................................................................
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
.............................................................................................
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
.............................................................................................
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
.............................................................................................
আদাবর হাক্কারপাড় খাল থেকে বস্তাবন্দি নারীর খণ্ডিত মাথা ও হাত উদ্ধার
.............................................................................................
ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
.............................................................................................
রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা
.............................................................................................
গুজরাটের ইলিশ আসছে বাংলাদেশে
.............................................................................................
ফের বাড়ল সবজির দাম
.............................................................................................
নতুন পরিচয়ে হানিয়া আমির
.............................................................................................
আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো
.............................................................................................
দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ গেলেন প্রধানমন্ত্রী
.............................................................................................
নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ
.............................................................................................
ফের ডুবলো রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
.............................................................................................
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
.............................................................................................
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
.............................................................................................
চট্টগ্রামে ৬৩ বিদেশি গ্রেফতার, পাসপোর্ট-ভিসা নেই কারও
.............................................................................................
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২২
.............................................................................................
‘বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি
.............................................................................................
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার
.............................................................................................
প্রতিপক্ষের জালে বায়ার্ন ও ইউনাইটেডের গোল উৎসব
.............................................................................................
ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য উৎপাদন, লক্ষাধিক টাকা জরিমানা
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com