×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Monday 19th of October 2026 E-paper
* Oil tanker on fire after hitting mine in Hormuz: Iran`s Guards   * Oil-rich Alberta votes on Canada breakup   * Banks, stock markets to remain closed for 5 days from Tuesday   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩   * নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড   * উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত   * Health Minister for collective efforts to create breast cancer awareness   * Ziaur Rahman Foundation playing important role in human welfare: Rizvi   * জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী   * পাশাপাশি তিন কবর, মা-সন্তানদের শেষ ঠিকানা একসঙ্গে  
   বাংলা সংবাদ
  ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসব

চারদিকে ঢাকের গম্ভীর আওয়াজ আর কাঁসর-ঘণ্টার ঝংকার। ঢাকিদের ছন্দময় পরিবেশনা শুনে পছন্দের বাদক দল খুঁজছেন পূজার আয়োজকেরা, চলছে দর-কষাকষি। শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে এভাবেই বসেছে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট। তবে গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকিদের হাঁকা দাম অনেকটাই বেশি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে কটিয়াদী পৌরসভার পুরাতন বাজার এলাকায় শুরু হওয়া এ হাট চলবে শুক্রবার পর্যন্ত।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাক, ঢোল, কাঁসর, সানাই, বাঁশি ও ঝুমকাসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে হাটে এসেছেন ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পীরা। কটিয়াদী, পাকুন্দিয়া, হোসেনপুর, ভৈরব, কিশোরগঞ্জ সদর, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ বিভিন্ন এলাকার পূজার আয়োজকেরা এখান থেকে ঢাকিসহ বাদক দল ভাড়া করে নিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী এ হাট শুধু ঢাকি ভাড়া করার জায়গাই নয়, এটি এলাকার লোকজ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিরও অংশ। তবে সময়ের সঙ্গে হাটের চিত্র কিছুটা বদলে যাচ্ছে। মোবাইল ফোন ও অনলাইন যোগাযোগের বিস্তারে এখন সরাসরি হাটে এসে ঢাকি নির্বাচন ও চুক্তি করার প্রবণতা কমছে।

জানা গেছে, নিয়ম অনুযায়ী হাট থেকে শুধু বাদ্যযন্ত্র নয়, ঢাকিসহ পুরো বাদক দল ভাড়া করে নিয়ে যান পূজার আয়োজকেরা। পূজামণ্ডপে অবস্থানকালে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করতে হয় আয়োজকদের। ঢাকিদের পরিবেশনা শুনে দলের সদস্যসংখ্যা, বাদ্যযন্ত্রের বৈচিত্র্য ও বাজানোর দক্ষতা বিবেচনায় নিয়ে পছন্দের দল নির্বাচন করেন আয়োজকেরা। এরপর দর-কষাকষির মাধ্যমে চূড়ান্ত চুক্তি হয়।

হাটে আসা ঢাকি ও পূজার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর বা কয়েক বছর আগেও একটি ঢাকের দলের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত চুক্তি হতো। এবার একটি ঢাকের জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। তবে দলের সদস্যসংখ্যা, বাদ্যযন্ত্রের ধরন ও পরিবেশনার ওপর নির্ভর করে চুক্তির অঙ্ক কমবেশি হচ্ছে। সাধারণত পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত পাঁচ দিনের জন্য ঢাকিদের ভাড়া করা হয়।

নরসিংদীর শিবপুর থেকে ঢাক, ঢোল, কাঁসর ও ঝুমকা নিয়ে তিন সদস্যের দলসহ হাটে এসেছেন সতেন্দ্র মনিদাস। তিনি বলেন, ‘আমি ৩০ বছর ধরে এখানে আসি। এখানে বিশাল ঢাকের হাট বসে। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন।’ দাম বেশি চাওয়ার কারণ হিসেবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের তিন সদস্যের দলের জন্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা দাম চাচ্ছি। ক্রেতারা ১৫ থেকে ২০ হাজার টাকা বলছেন। ২৫ থেকে ৩০ হাজার টাকা হলে চলে যাব।’

ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছেন গৌরাঙ্গ মনিদাস ও তার ছোট ভাই নিত্য মনিদাস। গৌরাঙ্গ জানান, ২২ বছর ধরে নিয়মিত এ হাটে আসছেন তারা। নিজস্ব ব্যান্ড পার্টি রয়েছে তাদের। হাট থেকে চুক্তিবদ্ধ হয়ে ময়মনসিংহ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপে যান তারা।

হোসেনপুর থেকে আসা পূজার আয়োজক অশোক দাস বলেন, ‘ঢাক নিতে এসেছি। দাম কিছুটা চড়া। ১৯, ২০ ও ২২ হাজার টাকা চাওয়া হচ্ছে। দর-কষাকষি চলছে, এখনো নেওয়া হয়নি।’ কিশোরগঞ্জ সদর থেকে আসা রনজিত মোদক জানান, এবার ঢাকের হাট বেশ চড়া। তারপরও ১৬ হাজার টাকায় একটি ঢাকের দলের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

ভৈরব থেকে ঢাক নিতে আসা রেনোকা সরকার বলেন, ‘দুর্গাপূজার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ঢাক-ঢোল। এখন অনেক জায়গায় সাউন্ড বক্স বাজানো হলেও ঢাক-ঢোল ছাড়া দুর্গাপূজা যেন পূর্ণতা পায় না। আমরা প্রতিবছর দুর্গাপূজা করি। কটিয়াদীতে ঢাকের হাট বসে শুনে এখানে এসেছি। ঢাক, ঢোল আর বাঁশির সমন্বয়ে ভালো একটা দল খুঁজে পাওয়া একটু কঠিন। তবে এখানে এসে পছন্দমতো ঢাক নিতে পেরে খুব ভালো লাগছে। সবাই আশীর্বাদ করবেন, যেন সুন্দরভাবে এ বছর শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারি।’

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, ষোড়শ শতকে কটিয়াদীর চারিপাড়া গ্রামে সামন্ত রাজা নবরঙ্গ রায়ের প্রাসাদ ছিল। সেখানে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হতো। পূজাকে আকর্ষণীয় করতে দূরদূরান্ত থেকে দক্ষ ঢাকিদের নিয়ে আসতেন রাজা। প্রচলিত কাহিনি অনুসারে, বিক্রমপুর অঞ্চল থেকে ঢাকিরা নৌপথে পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরবর্তী যাত্রাঘাটে এসে সমবেত হতেন। রাজা তাদের বাদ্য পরিবেশনা শুনে পছন্দের দল নির্বাচন করতেন এবং সম্মানী দিতেন। ঢাকিদের এ সমাবেশ ও দল নির্বাচনের আয়োজন থেকেই হাটের সূচনা বলে মনে করেন স্থানীয়রা। পরে হাটটি বর্তমান কটিয়াদী পৌরসভার পুরাতন বাজার এলাকায় স্থায়ী রূপ পায়।

বিশাল এ ঢাকের হাট পরিদর্শন করতে আসেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি বলেন, ‘নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের নিয়ে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী এ ঢাকের হাট পরিদর্শন করেছি। এটি এ এলাকার ঐতিহ্য। দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পীরা আসেন। আবার বিভিন্ন এলাকার মানুষ এখান থেকে ঢাক-ঢোলসহ বাদকদের ভাড়া করে নিয়ে যান।’

হাটের পরিবেশ ও সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়ে সংসদ সদস্য বলেন, এখানে পয়োনিষ্কাশন, সুপেয় পানি ও যাতায়াতব্যবস্থার উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে। আগামী বছর থেকেই এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রযুক্তির বিস্তারে ঢাকি নির্বাচন ও চুক্তির ধরন বদলালেও কটিয়াদীর ঢাকের হাট ঘিরে মানুষের আগ্রহ এখনো রয়েছে। ঢাকের তালে দুর্গোৎসবের প্রস্তুতির পাশাপাশি কয়েক শতাব্দীর এ ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশাও রয়েছে স্থানীয়দের।



  
Share Button
  

    
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
.............................................................................................
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
.............................................................................................
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই
.............................................................................................
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান
.............................................................................................
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩
.............................................................................................
রসুনের এই উপকারিতাগুলো জানতেন?
.............................................................................................
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
.............................................................................................
খাবারের আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই
.............................................................................................
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা
.............................................................................................
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড
.............................................................................................
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
.............................................................................................
উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত
.............................................................................................
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন
.............................................................................................
কক্সবাজারে রিসোর্টে আগুন : দুই মেয়েসহ যশোরের দম্পতি নিখোঁজ
.............................................................................................
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
.............................................................................................
পাশাপাশি তিন কবর, মা-সন্তানদের শেষ ঠিকানা একসঙ্গে
.............................................................................................
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
.............................................................................................
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি
.............................................................................................
দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
.............................................................................................
বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস
.............................................................................................
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার
.............................................................................................
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
.............................................................................................
সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
.............................................................................................
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
.............................................................................................
সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ
.............................................................................................
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
.............................................................................................
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০
.............................................................................................
পরীমনির সুখের রহস্য কী?
.............................................................................................
৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসব
.............................................................................................
৮০ টাকার নিচে শুধু পেঁপে আর কুমড়া
.............................................................................................
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
.............................................................................................
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
.............................................................................................
মসজিদের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ মোদী সরকারের, ক্ষুব্ধ মুসলিম নেতারা
.............................................................................................
ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড
.............................................................................................
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
.............................................................................................
ইরানে ‘মাদার অব অল বম্বস’ ফেলতে পারেন ট্রাম্প
.............................................................................................
যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি, নিহত ৫
.............................................................................................
হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন
.............................................................................................
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯
.............................................................................................
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
.............................................................................................
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত
.............................................................................................
তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
.............................................................................................
মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের সরিয়ে দিলো পুলিশ
.............................................................................................
হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো দুই জাহাজ
.............................................................................................
৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
.............................................................................................
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
.............................................................................................
ডিম খাওয়া নিয়ে মারামারি থামাতে গিয়ে কৃষকের মৃত্যু
.............................................................................................
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com