Monday 17th of August 2026
|
|
|
Headlines : * হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ   * সীতাকুণ্ডে ৯ মৃত্যুর রেশ না কাটতেই আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা   * তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী   * টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি   * ইরান যুদ্ধে পাশে না থাকায় দ. কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাবেন ট্রাম্প   * ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া   * মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর   * হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১   * PM for optimum use of water bodies to create jobs, boost fish exports   * কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর  

   বাংলা সংবাদ
সীতাকুণ্ডে ৯ মৃত্যুর রেশ না কাটতেই আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা
  Date : 17-08-2026

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একটি গ্রিন শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে। এতে মো. আলাউদ্দিন নামে একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল (রোববার) সকাল ৮টার দিকে উপজেলার চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ায় আলাউদ্দিন গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে চট্টগ্রামের বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার বিষয়টি প্রথমদিকে গোপন রাখার চেষ্টা করা হলেও পরে তা জানাজানি হয়।

এর আগে গত শুক্রবার সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনার দুদিনের মাথায় আবারও শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন বলেন, ৯ শ্রমিকের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই আরেকটি ইয়ার্ডে দুর্ঘটনা প্রমাণ করে নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কতটা গাফিলতি রয়েছে। শিল্প খাতটিকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারের কার্যকর নজরদারি এখন সময়ের দাবি।

এ বিষয়ে ইয়ার্ড কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সেক্রেটারি মো. নাজমুল ইসলাম বলেন, আমিও শুনেছি এক শ্রমিক আহত হয়ে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর বেশি আমি অবগত নই।



সংবাদটি পড়া হয়েছে মোট : 10        
  
  সর্বশেষ
Nowrin: “My husband played biggest role in my journey”
“I always dreamed of joining the police,” says Manik
Dip: “My childhood dream was to work as model or blogger”
Akib continues to move forward on his dream journey

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com