Monday 17th of August 2026
|
|
|
Headlines : * হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ   * সীতাকুণ্ডে ৯ মৃত্যুর রেশ না কাটতেই আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা   * তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী   * টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি   * ইরান যুদ্ধে পাশে না থাকায় দ. কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাবেন ট্রাম্প   * ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া   * মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর   * হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১   * PM for optimum use of water bodies to create jobs, boost fish exports   * কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর  

   বাংলা সংবাদ
চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে ভূমিধসের সতর্কতা
  Date : 17-08-2026

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-১২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 11        
  
  সর্বশেষ
Nowrin: “My husband played biggest role in my journey”
“I always dreamed of joining the police,” says Manik
Dip: “My childhood dream was to work as model or blogger”
Akib continues to move forward on his dream journey

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com