Saturday 26th of September 2026
|
|
|
Headlines : * PM pledges to establish prosperous, democratic Bangladesh   * যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী   * সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান   * Thousands missing, aid needs mount one month after Nepal`s deadly floods   * Govt signs deal with Boeing to buy 11 aircraft: Mahdi Amin   * বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭   * ভারতে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯   * জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী   * রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর  

   বাংলা সংবাদ
পারফিউম ইউজ করলে নামাজ হবে কিনা ?
  Date : 24-09-2026

প্রশ্ন: ঘামের দুর্গন্ধ দূর করার জন্য রোল-অন ব্যবহার করি। এতে কি নামাজের কোনো সমস্যা হবে? শুনেছি এগুলোতে অ্যালকোহল মেশানো থাকে।

উত্তর: রোল-অন সুগন্ধি ব্যবহার করলে আপনার শরীর অপবিত্র হবে না এবং নামাজেরও কোনো সমস্যা হবে না।

বর্তমানে বাজারে প্রচলিত অ্যালকোহলমিশ্রিত পারফিউম বা সুগন্ধি অপবিত্র নয়। কারণ ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, মূলত আঙুর বা খেজুর থেকে উৎপাদিত অ্যালকোহলই অপবিত্র হিসেবে গণ্য। অন্যদিকে, বর্তমানে পারফিউমে ব্যবহৃত অ্যালকোহল সাধারণত আঙুর বা খেজুর থেকে তৈরি হয় না; বরং তা বিভিন্ন ধরনের শস্যদানা, ফলের খোসা কিংবা খনিজ পদার্থ থেকে প্রস্তুত করা হয়। (মুফতি তকি উসমানি, তাকমিলাতু ফাতহুল মুলহিম: ৩/৬০৮)

তাই কোনো নির্দিষ্ট পারফিউমের ক্ষেত্রে যদি নিশ্চিতভাবে জানা যায় যে, তাতে শরিয়ত ঘোষিত অপবিত্র অ্যালকোহল (আঙুর বা খেজুরজাত) মেশানো রয়েছে, কেবল তখনই তা ব্যবহার করে নামাজ আদায় করা যাবে না। সাধারণ পারফিউমে ব্যবহৃত অ্যালকোহল যদি অপবিত্র উৎস থেকে তৈরি হওয়ার স্পষ্ট প্রমাণ না পাওয়া যায়, তবে তা পবিত্র বলেই গণ্য হবে এবং তা ব্যবহার করে নামাজ আদায়ে কোনো বাধা থাকবে না।

উল্লেখ্য, যে কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা একটি উত্তম কাজ এবং মহানবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গুরুত্বপূর্ণ সুন্নত। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন, নিজে তা নিয়মিত ব্যবহার করতেন এবং সাহাবিদেরও ব্যবহারের নির্দেশ দিতেন। রাসুল (সা.) বলেন, দুনিয়ার দুটি জিনিস আমার প্রিয় করে দেওয়া হয়েছে: নারী ও সুগন্ধি। আর আমার আত্মার প্রশান্তি নিহিত রয়েছে নামাজে। (সুনানে নাসাঈ: ৩,৯৩৯)

তাই নবীজির (সা.) সুন্নত অনুসরণ করে আমাদের প্রত্যেকেরই উচিত সামর্থ্য অনুযায়ী উত্তম সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 53        
  
  সর্বশেষ
Trump and First Lady Host Welcome Banquet for Xi Jinping and Peng Liyuan at White House
Xi Jinping Calls for Guiding Development of the Yellow River Basin in Consideration of Water Availability
Peng Liyuan Hopes to Strengthen China-US Cultural Cooperation
Moulana Karim for Tabligh Jamaat unity ahead of Bisswa Ijtema

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com