Thursday 1st of October 2026
|
|
|
Headlines : * আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২   * যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী   * ডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যায়ক্রমে সারাদেশে পাঠানো হবে   * EU talks deportations as five nations seek migrant centre in Africa   * Blast at Syrian gas pipeline, power stations hit   * প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন   * জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু   * সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প   * চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮   * Stocks temper gains as oil pares heavy losses, US data in focus  

   বাংলা সংবাদ
প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মহাসড়কে নেতাকর্মীরা
  Date : 30-09-2026

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ফেনী যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিয় নেতার উপস্থিতি ঘিরে উচ্ছ্বসিত তারা।

তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষায় থাকা স্থানীয় কয়েকজন নেতাকর্মী জানান, সকাল ৮টার পর থেকেই দলীয় নেতাকর্মীরা মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজার কয়েকটি পয়েন্টে জড় হয়েছেন। প্রিয় নেতাকে একঝলক দেখাই তাদের মূল লক্ষ্য বলে জানান তারা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরাম যাবেন। সেখানে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফুলগাজী জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 26        
  
  সর্বশেষ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২
যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যায়ক্রমে সারাদেশে পাঠানো হবে
Five things to know about the Nobel Prize

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com